“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

জ্যামিতিক গ্রাম

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি








চরকবাই একটি জ্যামিতিক গ্রাম।
ধরা যাক, জাতীয় সড়ক একপাশের শক্ত বাহু
সড়ক থেকে বাইখোড়া ছড়া ও চরকবাই ছড়া
মিশ্র বসতির দুদিকে,
 
জলসীমানা এঁকে বুক ছুঁয়েছে মুহুরির।
জল ও সড়কের বেষ্টনীর ভেতর মানুষগুলো
ক্ষেত্র আর ফলের হিসেব কষতে কষতে সড়কের মত পদপিষ্ট
অথবা জলের মত প্রবাহে।

কোন মন্তব্য নেই: