“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
সুমনা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুমনা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ জুলাই, ২০১৬

প্রসংগ: ড.জাকির নায়েক

।। সুমনা চৌধুরী।।
(C)ছবিঃimage
র্ক-বিতর্কে আবারো উত্তপ্ত হয়ে উঠল দেশের কিছু মিডিয়া আর সংগে সোশ্যাল মিডিয়া।
ঢাকা গুলশান হত্যাকাণ্ডের  পর এক সন্ত্রাসবাদীর ফেসবুক পেজ থেকে ড.জাকির নায়েকের লেকচার শুনে সন্ত্রাসে অনুপ্রাণিত হওয়ার পোষ্ট এমন সংবাদ ডেইলি স্টার এ বেরোনোর  সংগে সংগে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করার কথা ঘোষণা করেছে সরকার এবং লাগলে গ্রেফতার ও। ইতিমধ্যে পিস টিভির সম্প্রচার ও বন্ধ করে দিয়েছে সরকার। জাকির নায়েক সন্ত্রাসবাদীদের সন্ত্রাসী হওয়ার মন্ত্র দিচ্ছেন কি না তার লেকচারে সেটা হয়তো তদন্তে বেরোবে এবং সময়ই বলবে কিন্তু তার আগে একাংশ মিডিয়া সহ দেশের একাংশ উচ্চশিক্ষিত লোকের সত্য মিথ্যা যাচাই না করে জাকির নায়েক সহ ইসলামধর্ম  এবং ইসলাম ধর্মাবলম্বী লোকদেরকে নিয়ে কটুক্তি তথা মুন্ডুপাত করা দেখে মনে হয়, হায়রে! আমাদের দেশের মিডিয়া বুঝি এতদিনে কোন Most wanted terrorist কে ধরতে সক্ষম হল!.. যাক, বাদ দেই একথা ! তদন্তে কি বের হয় না হয় তার জন্য পুরো বিশ্বই অপেক্ষা করছে কারণ এই মিডিয়াই এবার জাকির নায়েককে পুরো বিশ্বের কাছে এতটা কৌতূহলী করে তুলল যে যার দরুন যারা কোন দিন জাকির নায়েকের লেকচার শোনেননি ওরা ও একবার শুনতে আগ্রহী হচ্ছেন।
একটা বিষয় অবশ্যই ভাবায় যে, যে লোকটার এতজন হিন্দু ফলোয়ার, যারা প্রকাশ্যে নির্দ্বিধায় যার প্রশংসা করছেন, যে লোকটার চ্যানেল এতদিন ধরে দেশে চলছে, সেই লোকটার সম্বন্ধে এতদিন দেশের গোয়েন্দা মহল কিছুই জানতে পারলনা! বুঝতে পারলনা! শুধুমাত্র ঢাকা কাণ্ডের কোন ও জঙ্গির ফেসবুক বার্তা থেকে বুঝতে পারল যে লোকটা Hate speech ছড়াচ্ছে! আর এতে অনুপ্রাণিত হয়ে জংগিগোষ্ঠীর সৃষ্টি হচ্ছে-- তা কি কিছুটা আশ্চর্যের ব্যাপার নয়?... ড.নায়েকের লেকচারে যদি সন্ত্রাসী হওয়ার কোন ও মন্ত্র থেকে থাকে তবে অবশ্যই উনাকে শাস্তি দেওয়া হোক সেটা আমরা নির্দ্বিধায় বলব কিন্তু কোনও কিছু প্রমাণিত হওয়ার আগে শুধুমাত্র এক ফেসবুক বার্তা আর কোন নিউজপেপার এর করা অভিযোগ দেখে তাকে জঙ্গি আখ্যা দিয়ে মুণ্ডুপাত করা এবং সংগে ইসলাম ধর্ম ও দেশের মুসলিম সম্প্রদায়কে গালিগালাজ  করাটা কি সুস্থ মস্তিষ্কের লক্ষণ?..
এ যেন দ্বিতীয় কানহাইয়া কুমার আর জে এন ইউ কাণ্ডেরই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি যেখানে মিডিয়ার দৌলতে একশ্রেণির লোকের কাছে কানহাইয়া ভিলেন হয়েছিলেন তো একশ্রেণির
কাছে হিরো! তো কানহাইয়া কাণ্ডে একাংশ মিডিয়ার কিছু ভুয়ো ভিডিও ক্লিপিং এর  মতোই কি এবার তাহলে আমরা জাকির নায়েকের ভিডিও এর পুরোটা না দেখে কিছু আংশিক অংশ দেখে উত্তেজিত হচ্ছি??.. নেপথ্যে কি অন্য কাহিনী তবে? ব্যাপারটি অবশ্যই ভাবার বিষয় কারণ ইউটিউব এর ভিডিওতে দেখা গেছে ড.নায়েক অনেক লেকচার এ আইসিসের বিরোধিতা করেছেন এবং কোরানের আয়াত এর উল্লেখ করে বলেছেন  "যে লোক কোন ও নীরিহ লোককে হত্যা করল সে পুরো মানবজাতিকে ই হত্যা করল।” তো সন্ত্রাসবাদ বিরোধী এমন লেকচার যিনি দিচ্ছেন তিনি কি করে কাউকে সন্ত্রাসী হওয়ার মন্ত্র দিতে পারেন তা কি ভাবার বিষয় নয়?.. ঘটনার প্রেক্ষিতে অনেকের অভিমত তার টিভি চ্যানেলটি পুরোপুরি ব্যান করতেই নাকি এতসব প্রচার আর তড়িঘড়ি এত তোড়জোড়! যাইহোক, আমরা আশা করি যে জে এন ইউ আর কানহাইয়া কাণ্ডের মতো তাড়াতাড়ি সব সত্যতা সামনে আসুক আর জলদিই সব রহস্যের অবসান হউক।
 তাৎপর্যের ব্যাপার হলো যে বাংলাদেশের যে নিউজ পেপার জাকির নায়েকের বিরুদ্ধে তার লেকচারে সন্ত্রাসীদের অনুপ্রাণিত করার অভিযোগ করেছিল সেই ডেইলি স্টার আজ তাদের সব অভিযোগ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বিভাগ ও কোনরূপ তদন্তের কথা প্রত্যাহার করেছে। জাকির নায়েক কাণ্ডে আর যাইহোক সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেশের কিছু দেশপ্রেমীদের এমন সব মন্তব্য আর ভুল তথ্য দিয়ে এক বিশেষ ধর্মের লোকদেরকে অবিরত গালিগালাজ করা দেখতে পাচ্ছি যে যা দেখে মনে হচ্ছে যে দেশে বোধহয় আর কোন ও সন্ত্রাসবাদী নেই কিংবা নেই কোনও সম্প্রদায় কে লক্ষ্য করে  Hate speech দেওয়া ব্যক্তি ও!
হায়! স্মৃতি বড়ই দুর্বল সত্যি কিছু লোক আর কিছু মিডিয়ার।
গত দু বছর ধরে ধর্ম নিরপেক্ষ বলে বিশ্বের কাছে পরিচিত ভারতবর্ষে আমরা সরকারে থাকা এমন কিছু জনপ্রতিনিধির ক্রমাগত দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ মূলক-উস্কানি মূলক মন্তব্য দেখতে পেয়েছি এবং যাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা তো নেওয়া দূরে থাকুক, ওদের মুখ বন্ধ করারও কোনও উদ্যোগ নেননি স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীও যা দেখে অবশ্যই একবারের জন্য হলেও ভাবতে হয় যে ভারতবর্ষ কি সত্যিই ধর্ম নিরপেক্ষ তথা সর্ব ধর্মের মিলন স্থল হিসেবে বর্তমানে আছে?..
১) মসজিদ কোন ও ধর্মস্থান নয়, চাইলেই গুড়িয়ে দেওয়া যায়.. ২) যারা রাম কে মানেন তারা রামজাদে বাকীরা হারামজাদে.. ৩) মুসলিম মহিলাদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করা উচিত.. ৪) সূর্য নমস্কার করতে না চাইলে সমুদ্রে ঝাঁপ দিক মুসলমানেরা.. ৫) আজানের আওয়াজ বন্ধ হলে ডি জে বাজাবো.. ৬)মুসলিম দের ভোটাধিকার কেড়ে নিতে হবে..  ৭) ২০২০ সালের মধ্যে সব ভারতীয়কে হিন্দু বানানো হবে.. ৮) মুসলিমরা গো মাংসের পরিবর্তে গোবর - গো মূত্র খাক..  ৯) হিন্দুস্থান শুধু হিন্দুদের, মুসলমানেরা পাকিস্তানে যাক..  ১০) দেশে আইন না থাকলে একাই লাখো মুসলমানের মাথা কেটে নিতাম.. ১১) মুসলিম মহিলাদের জোর করে বন্ধ্যাত্মকরণের ট্যাবলেট খাওয়ানো উচিত, ইত্যাদি ইত্যাদি এমন সব মন্তব্য করেছেন সেইসব শান্তির দূতেরা যারা হয় সরকারে আছেন না হয় সরকারের সহযোগী হিসেবে..
হায়! এই হল বর্তমান গণতান্ত্রিক ভারতবর্ষের প্রকৃত সেকুলার রূপ যেখানে কোনও সম্প্রদায়কে লক্ষ্য করে এইসব
Hate speech দেওয়া মহান ব্যক্তিদের বিরুদ্ধে কোন আইনত ব্যবস্থা নেওয়া হয়না কি এক অজ্ঞাত কারণেকিজানি..!
দেশের একাংশ মিডিয়া আর একাংশ দেশপ্রমিকদের কোন ও সম্প্রদায় কে লক্ষ্য করে Hate speech দেওয়া এসব ব্যক্তিদের কে যে কিভাবে চোখে পড়েনা তা দেখে সত্যিই ভাবতে হয় যে এই কি তাহলে আমাদের ধর্মনিরপেক্ষ বলে পরিচিত ভারতবর্ষ?.. 

শুধু দেশের সংখ্যালঘু দেরকে যারা অহেতুক ঘৃণার চোখে দেখে মনে বিদ্বেষ ভাব পোষণ করছেন তারা কি একবারের জন্য হলে ও এসব মন্তব্যকারীদেরকে চোখে দেখছেন না, যারা এক ধর্মনিরপেক্ষ দেশে ক্রমাগত এক ধর্মের লোকদের হেনস্থা করে অপমান করে জোরে বলে অন্য ধর্মের কিছু আচার পালন করতে পরামর্শ দিচ্ছেন ?.. এক জাকির নায়েককে কেন্দ্র করে যেভাবে আবারো দেশের মুসলিম সম্প্রদায়কে তির্যক দৃষ্টিতে দেখে অপমান সূচক কথা বলে সন্ত্রাসের-দেশপ্রেমের প্রশ্ন উঠাচ্ছেন, যারা তারা একবারও কিন্তু দেশে সম্প্রদায়ভিত্তিক উস্কানিমূলক-বিভেদমূলক মন্তব্যকারী ওইসব সন্ত্রাসীদেরকে দেখছেন না, যারা তাদের উগ্রবিদ্বেষ মূলক মন্তব্যে ক্রমশ উগ্রতা আর বিদ্বেষ ছড়াচ্ছেন কিছু লোকের মস্তিষ্কে-মগজে যারা বর্তমানে কোন কারণ ছাড়াই মুসলিম নাম শুনা মাত্রই ঘৃণার নজরে দেখছেন ওই সম্প্রদায় কে।
এদের কে সন্ত্রাসী বল্লাম, কারণ সন্ত্রাসবাদ শুধু যে বন্দুক দিয়ে হয়না ব্রেন ওয়াশ করে ও ঠাণ্ডা মাথায় কাউকে সাম্প্রদায়িক বানিয়ে তার মাথার সুস্থ মগজ কে ধ্বংস করা যায় তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছিই বর্তমানে জাকির নায়েক ঘটনা কাণ্ডে দেশের একাংশ শিক্ষিত লোকের উগ্রবাদে বলীয়ান হয়ে সত্যমিথ্যা যাছাই না করে ক্রমাগত মুসলিম সম্প্রদায় আর ইসলাম ধর্ম কে মুন্ডুপাত করা।
         ড.জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ গুলোর সব সত্যতা  সামনে আসুক তাড়াতাড়ি এই কামনা করি। নিরপেক্ষ ভাবে ও তদন্তের দাবি জানাই। হোক সত্যের জয়!

শনিবার, ২৫ জুন, ২০১৬

প্রসংগ: ভারত মাতা কি জয়...


।। সুমনা চৌধুরী ।।
(C)Image:ছবি
দেশপ্রেম বনাম দেশদ্রোহিতা!এ যেন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন আবার ও দেশের মুসলমানেরা। নিছক এক স্লোগান কে কেন্দ্র করে ভারতের মতো এক বৃহৎ গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ দেশে কিছু অতি উৎসাহী দেশপ্রেমিকরা বলা যায় এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন দেশে। হিন্দু-মুসলিম সংঘাত, বিভেদ-অবিশ্বাসের বাতাবরণ তৈরিই যেন মূল লক্ষ্য এ স্লোগান অবতারণা কারীদের কারণ দেশের মুসলমানদের প্রবল আপত্তি "ভারত মাতা কি জয়!’ বলা নিয়ে আর এ নিয়েই শুরু হল এক নয়া বিতর্ক, যুক্তি-তর্ক আর কোথাও তো সংঘাতের রূপে। প্রশ্ন হল কেনই বা এ স্লোগানকে কেন্দ্র করে এত বিতর্ক বা বিভেদ তৈরি হতে যাচ্ছে? কেন একে দেশপ্রেমীর সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে? এর বিশদ বিবরণ নিশ্চয় দেব কিন্তু তার আগে আমরা দেখে নেই দেশ বর্তমানে কি অবস্থানে দাঁড়িয়ে আছে।
ছোটকাল থেকেই আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে আমরা শুনে আসছি, দেখে আসছি যা অবশ্যই ভারতবাসী হিসেবে গর্বের বিষয়ও কিন্তু বর্তমানে মনে হয় ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে কলুষিত করতে তথা ধুয়ে মুছে সাফ করার জন্য উঠে পড়ে লেগেছেন নিজেদের স্বঘোষিত দেশপ্রেমিক-গডম্যান বলে দাবি করা দেশের কিছু জনপ্রতিনিধি থেকে শুরু করে একশ্রেণির উগ্র সাম্প্রদায়িক এক বিশেষ মতবাদে বিশ্বাসী রাজনৈতিক দলের কিছু লোক ও  কলমচি। জোর জবরদস্তি নিজেদের ইচ্ছা খুশিমতো কোন মতবাদকে দেশের ভিন ধর্মাবলম্বী লোকের উপর চাপিয়ে দিয়ে ওদের মুখ দিয়ে তা বলাতেই হবে নাহলে এদের দেশদ্রোহী তকমায় ভূষিত সহ দেশ ছাড়ার হুমকি এমন কি গর্দান কাটার ও হুমকি প্রকাশ্যেই অহরহ দিচ্ছেন আমাদের দেশের বর্তমান শাসক দলের কিছু নেতা-মন্ত্রীরা এমন কি এদের মিত্র রা। আর আশ্চর্যের বিষয় যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ভারতবর্ষে প্রকাশ্যে এক যোগগুরু ( ব্যবসায়ী!) বিশ্বের সর্বোচ্চ  ইসলাম ধর্মাবলম্বী বসবাসকারী দেশে লোকদের সম্পূর্ণ জঙ্গি কায়দায় স্লোগানটি না দিলে আর আইন না থাকলে লক্ষ লক্ষ লোকের গর্দান কেটে নেওয়ার হুমকি দেন আর ওই সামান্য যোগগুরুর বিরুদ্ধে কোন আইনত ব্যবস্থা নেওয়া তো দূর সম্পূর্ণ মৌনব্রত পালন করলেন আচ্ছে দিনের সওগাত নিয়ে আসা, সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে বিশ্বাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজীযা অবশ্যই চরম বিস্ময়ের ব্যাপার! বিদেশে গিয়ে যিনি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ, সহিষ্ণু - মহাত্মা গান্ধীর দেশ, ভারতবর্ষে অসহিষ্ণুতা-হিংসার স্থান নেই  বলে বাহবা কুড়ান, সেই প্রধানমন্ত্রীর দেশের এইসব বিকৃত মস্তিষ্কের লোকের মুখের লাগাম টেনে না দেওয়াটা কিংবা কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করাটা বাস্তবে দেশের পরিস্থিতি যে পুরো উলটো তা ই প্রমাণ পাওয়া গেল যেন। আমরা দেখতে পাচ্ছি যে নিছক একটা স্লোগানকে কেন্দ্র করে পলিটিকাল গিমিক চলছে পুরো। রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে কেউ কেউ। অহেতুক উত্তেজক কথা বলে, দেশকে মুসলিম মুক্ত করার ডাক দিয়ে কিছু উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব  এবং তাদের দল দেশে যেন এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন তথা তাদের দলের রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছেনযা এর আগে কখনো দেখা যায়নি।
প্রশ্ন হল, এটা নিয়ে কেন এত বিতর্ক ?.. মুসলিমরা কেনই বা এটা বলতে চায় না? আর অন্য ধর্মাবলম্বীদের বা এতে কি মতামত ? এসব প্রশ্নের উত্তর নিতান্ত সহজ সরল ভাষায় ই ব্যাখ্যা করার চেষ্টা করব এবার।

ভারতবর্ষ ছাড়া বোধহয় পৃথিবীর অন্য কোন দেশে দেশ কে মা বলে ডাকা হয়না বা মাতৃরূপে বন্দনা করা হয়না। যাই হোক, এটা কোন বড় ব্যাপার না যে কে কী রূপে দেশকে ডাকল, সম্মান - শ্রদ্ধা দিল বা বন্দনা করল বড় কথা হল যে আমি যেভাবে দেশকে ভালবাসার নিদর্শনস্বরূপ কোন এক স্লোগানের মাধ্যমে ভালবাসার নিদর্শন দেখাই সেটা যে অন্য কাউকেও একই ভাবে করতে হবে এটা তো কোন কথা নয়! নিছক এক স্লোগানের জন্য কাউকে জাতীয়তাবাদী প্রমাণ করার চেষ্টাটা নেহাতই বোকামি আর উগ্রতা ছাড়া আর কিছুই নয়।

এবার লেখার মেইন পয়েন্ট এ আসি। হিন্দুধর্মে বিভিন্ন দেব দেবী যেমন দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি কে যেভাবে বন্দনা করা হয়, পূজা করা হয় বা উপাস্য হিসেবে মেনে নেওয়া হয় এবং খুশির বহি:প্রকাশ হিসেবে "দুর্গা মাতা কি জয়, কালী মা কি জয় বলে স্লোগান দেওয়া হয় ঠিক সেভাবে ভারতবর্ষকে ও দেবী রূপে কল্পনা করে বন্দনা করেন এবং "ভারত মাতা কি জয় বলে খুশির - প্রশংসা মূলক স্লোগান দেন দেশের হিন্দু ধর্মাবলম্বী লোকেরা। আর ঠিক সেখানেই মুসলিম সহ অন্য ধর্মাবলম্বীদের আপত্তি। কেননা মুসলিমরা উপাস্য হিসেবে একমাত্র আল্লাহকে মানেন। আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত-পূজা বা উপাসনা মুসলিমরা করেন না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সামনেই মাথা নত করেন না কিংবা বন্দনা করেন না বা উপাস্য হিসেবে মানেন না।
এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে, কেন মাকে তো বন্দনা করা যায় ই, কিংবা মা এর উপাসনা বা পূজা করাতে বাধা কেন আবার?.. সুন্দর প্রশ্ন। এখন বলি, ইসলামে মা এর পায়ের নীচে জান্নাত বলা হয়েছে, মা এর মুখ দিয়ে সন্তান দ্বারাকৃত কোন কার্যে 'উফ' শব্দটি ও যাতে বের না হয় তার নির্দেশ কঠোরভাবে কোরানে দেওয়া হয়েছে অর্থাৎ ইসলাম ধর্মে মাকে সর্বোচ্চ সম্মানের, শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করা হয়েছে কিন্তু মাকে উপাস্য বা বন্দনা করার কথা কোথাও বলা হয়নি। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকেই উপাসনা বা এবাদত করা বা কারো সামনে মাতা নত করার বলা হয়নি এ ব্যাপারে সমগ্র বিশ্বের মুসলিমরা একমত। কোথাও এতটুকু দ্বিধা -দ্বন্দ্ব নেই তাই মুসলিমরা যেহেতু এক আল্লাহর উপাসনা করে তাই তাদের জন্য অন্য কোন দেবীকে কল্পনা করে জয়ধ্বনি দেওয়াটা মোটেই বৈধ নয়। তাই মুসলিম দের এখানেই আপত্তি "ভারত মাতা কি জয় বলা নিয়ে। ঠিক সেভাবে বন্দে মাতরম বলা নিয়ে ও একই যুক্তি খাটে।
        এ সহজ-সরল বিশ্লেষণটা আশা করি এবার বুঝতে পারছেন  আমার হিন্দু ধর্মাবলম্বীর ভাই-বোনেরা। এতটুকু পড়ে
এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যেকেন নিজের মা, মাতৃভাষা এবং দেশ কে মা হিসেবে গণ্য করলে ক্ষতি কি?.. সুন্দর প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে বলব যে, হ্যাঁ, মা এর মতোই ভালবাসা যায় দেশ-মাতৃভাষা কে কিন্তু দেবীরূপে কল্পনা করে বন্দনা, পূজা বা জয়ধ্বনি দেওয়াটা ইসলাম ধর্মাবলম্বী লোকের নিকট জায়েজ নয়। আল্লাহ ব্যতীত অন্য কারোকে কল্পনা করে পূজা বা বন্দনা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে । হ্যাঁ, নিদেনপক্ষে দেশের জয়ধ্বনি দেওয়া যেতে পারে যেমন জয় ভারতের জয় বা "জয়হিন্দ!’
       আর শুধু তাই নয় শিখ ধর্মগুরু সিমরণজিৎ  সিং ও "ভারত মাতা কি জয় স্লোগান নিয়ে উনার আপত্তি জানিয়েছেন। তিনি বলেন,শিখেরা নারীদেরকে, মা কে সম্মান করেন কিন্তু কোনভাবেই পূজা করেন না তাই যদি তারা " ভারত মাতা কি জয় বলেন তাহলে এটা নাকি হিন্দুদের মধ্যেই সামিল হওয়ার নামান্তর বুঝায়, তাই তারা এ স্লোগান দিতে পারবেনা...!
এবার বলি নিছক একটা স্লোগান কে কেন্দ্র করে কেন আমরা দেশপ্রেম -দেশদ্রোহের সংজ্ঞা নির্ধারণ করব আর দেশপ্রেমের পরীক্ষা নেব স্লোগান দিতে অনিচ্ছুক ভিনধর্মাবলম্বী দের??.. ভারতের সংবিধানে সব ধর্মের লোককেই পূর্ণ অধিকার দেওয়া হয়েছে বিনা বাধায়, স্বতঃস্ফূর্তভাবে নিজ ধর্ম পালনের এখানে জোরাজুরির কোনো স্থান নেই।
কিন্তু আমরা কি দেখছি যে ইদানীং কালে যে জোরে বলে যেন অন্য ধর্মাবলম্বীদের মুখ থেকে (যা তাদের ধর্মে হারাম বলা হয়েছে) নির্গত করার জন্য উঠে পড়ে লেগেছেন একশ্রেণির লোক। যেন "ভারত মাতা কি জয় যারা বলেন তারাই প্রকৃত দেশপ্রেমী আর যারা বলতে চান না এরা দেশের গদ্দার, দেশদ্রোহী! বড় অদ্ভুত, হাস্যকর এ যুক্তি আর তাদের কার্যকলাপও যারা কোন স্লোগান কে কেন্দ্র করে দেশপ্রেমী আর দেশদ্রোহের সংজ্ঞা নির্ধারণ করতে চাইছেন।
ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের এক বিশাল গণতান্ত্রিক দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল দেশের জনগণ, যেখানকার প্রায় ৫০% শিশু অপুষ্টিতে ভুগছে, যেখানকার প্রায় ৬০ কোটি লোক খোলা জায়গায় মলত্যাগ করছে, যেখানে প্রতিবছরই কৃষিঋণ না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে আর এ আত্মহত্যা বর্তমানে যেখানে চরমে, সেখানে দেশের এসব সমস্যা বা এর উত্তরণের পথ থেকে দূরে সরে গিয়ে নিছক এক স্লোগানকে কেন্দ্র করে মেতে উঠে ধর্মের নামে উগ্রতা, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ, অবিশ্বাসের বাতাবরণ  আর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে এক বিশেষ মতাদর্শে বিশ্বাসী এক রাজনৈতিক দলের কিছু ব্যক্তিত্ব এবং তাদের সমর্থিত একশ্রেণীর লোক যা দেশবাসীর জন্য এক অশনি সংকেতই বলা যায় নি:সন্দেহে।
          আমরা দেখেছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এক হৃদয় বিদারক ছবি যেখানে দেখা গেছে  সন্ত্রাসীদের সংগে যুদ্ধে প্রাণ হারানো কাশ্মীরের এক মুসলমান সেনার মৃতদেহকে ঘিরে ক্রন্দনরত অবস্থায় জড়িয়ে আঁকড়ে আছেন উনার স্ত্রী যা দেখে প্রত্যেক ভারতবাসীরই নিশ্চিত বুকটা মোচড়ে উঠেছিল একবারের জন্য হলে ও। তো তখন কি আমরা ক্ষণিকের জন্য একবার ও ভেবেছি কি দেশের সেবায় নিয়োজিত, দেশ মাতৃকার জন্য প্রাণ হারানো সেনাকর্মীটি কোন ধর্মের ছিলেন?..  আমরা দেখতে পাই সিয়াচেনে শূন্য ডিগ্রী উষ্ণতায় হিমশীতল, দুর্গমসংকুল স্থানে নিরন্তর প্রহরারত দেশের সেবায় নিয়োজিত দেশকে বহি:আক্রমণের হাত থেকে রক্ষাকারী সেইসব হিন্দু-মুসলিম বীর সেনানীদের যারা নিজেদের দিনরাত এক করে দেশকে পাহারা দিচ্ছেন আর নিজের প্রাণ আহুতি দিচ্ছেন আমরা তাদের বলিদানের কথা একবারও ভাবিনা, ভাবিনা দুর্গম-সংকুল স্থানে হিন্দু - মুসলিম হিসেবে না ভারতীয় হিসেবেই আছেন কিছু লোক। আমরা এসব চোখে দেখিনা আমরা শুধু দেখি দেশকে ধর্মীয় পরিচয়ে । সামান্য ছুতোতেই খুঁজে বেড়াই কে হিন্দু আর কে মুসলমান বলে, আর খুঁজাই কে বড় দেশপ্রেমী আর কে বড় দেশদ্রোহী। সত্যি মেকী যত দেশপ্রেম আর মেকী আদর্শ যত!

            আমরা ভুলে যাইনি গুজরাট দাঙ্গার সেই ভয়াবহ দৃশ্যটি যেখানে মায়ের পেট চিরে ভ্রূণ কেটে তলোয়ারের আগায় তুলে কিছু উন্মাদ নরপশুর নৃত্যরত উল্লাস আর সঙ্গে
ভারত মাতা কি জয় দিয়ে জয়ধ্বনির চিত্র! তো এদেরকে আমরা কি দেশপ্রেমী বলে অভিহিত করব যারা স্লোগানের মাধ্যমে কোন জঘন্য পাশবিক হত্যাকাণ্ড সংগঠিত করল?.. একবার ভাবুন তো স্লোগান অবতারণাকারী লোকেরা??..
          আমার দেশ
ভারতবর্ষ সর্বধর্মের সমন্বয়ের মিলনস্থল। দেশের ৮০% লোক হিন্দু ধর্মাবলম্বী যাদের বেশিরভাগই পরিচিতি উদার ও সহিষ্ণু বলে কিন্তু সেই উদারতা-সহিষ্ণু তা কে শেষ করার অপচেষ্টায় মেতে উঠতে চাইছেন একশ্রেণির লোক যা অবশ্যই বুঝা উচিত দেশের  শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বী জনগণের। আর বলতে দ্বিধা নেই অশান্তি সৃষ্টিকারী, উগ্রতা প্রদানকারী - সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে চেষ্টা করা এসব লোকের নিছক এক স্লোগানকে কেন্দ্র করে অতিরঞ্জিত বাড়াবাড়ি আর অহেতুক কথায় প্রভাবিত হচ্ছেন বর্তমানে দেশের আমজনতা তো বটেই অনেক উচ্চশিক্ষিত হিন্দু সম্প্রদায়ের লোকও। ফলে সামান্য এক স্লোগান কে কেন্দ্র করে বাড়ছে দুই সম্প্রদায় - ধর্মের মধ্যে ভুল বুঝাবুঝি সহ উত্তেজনা- সংঘাত-অবিশ্বাসের বাতাবরণ যা খুব ই দু:খজনক বলা যায়।
          দেশের মানুষের কল্যাণের স্বার্থেই, সর্বাবস্থায় দেশে শান্তি বজায় রাখতেই আমার হিন্দু ভাই বোনেদের উচিত নিজেদের বিবেক - বিচার বুদ্ধি দিয়ে কোনকিছু ভাবাচিন্তা করা। উগ্র মতাদর্শে বিশ্বাসী মুষ্টিমেয় কিছু লোকের অহেতুক অবাঞ্ছিত কথায়, চিন্তা ভাবনায় প্রভাবিত  হয়ে উত্তেজিত হয়ে কোন সম্প্রদায়কে  ভুল বোঝাটা নিশ্চয় কোন বুদ্ধিমান ও বিবেকবান লোকের কাম্য হতে পারেনা।
          ভারতবর্ষের মুসলমানেরা জিন্নাকে তাদের আদর্শ মানেন নি, অহিংসার পূজারি, শান্তির দূত মহাত্মা গান্ধীকে ই তাদের আদর্শ- পথপ্রদর্শক তথা নেতা হিসেবে মেনেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে হিন্দু-মুসলিম একাত্ম হয়ে লড়েছেননিজেদের প্রাণ আহুতি দিয়েছেন তাই অহেতুক কোন স্লোগান কে কেন্দ্র করে দেশের মুসলমানদের যেন দেশপ্রেমের পরীক্ষা না নেন দেশের সংখ্যাগরিষ্ঠরা   অনুরোধ টা রাখি। জয় হিন্দ!