“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
মনোজিৎ দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনোজিৎ দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

নারী

 ।। মনোজিৎ দত্ত ।।
(C)image:ছবি

















মি -
পৃথিবীর সবচেয়ে স্রোতস্বী নদী
তোমায় উৎসর্গ করলাম
তুমি -
দুঃখ ভাসিয়ে দিও
সবচেয়ে গম্ভীর পাহাড়
আজ থেকে তোমার
তুমি ওখানে সুখ এঁকে রেখো
আমার প্রিয় হলুদ পাখীটা
আজ তোমার নামে ছাড়লাম
ওর পাতলা নরম ঠোঁটে
তোমার স্বপ্ন গুঁজে দিও।
এর পর তুমি এসো ...
নারী জানতে চাইলো ... কোথায়?
ঐখানে -
যেখানে ... পাহাড়
নদীর সঙ্গে কথা বলে ... একান্তে
যেখানে আমার হলুদ পাখী
টুপটাপ ডুব দেয় নদীতে ...
নারীতো বিস্ময়ে হতবাক ...
তবে কেন নয় এখন?
পুরুষ হেসে উঠে ...
জানো না বুঝি ...
নারীরা সুখ-দুঃখ-স্বপ্নহীন
হলেই ... বেশী রমণীয় হয়
অতঃপর নারী আসলো
নদীতে ডুব দিলো
দুঃখ গায়ে মাখলো আবার ...
পুরুষ স্তম্ভিত ... একি!
নারী -
জল-রঙে ছল ছল হেসে উঠে
... সুখ স্বপ্ন তোমায় দিলাম
... দুঃখটা আমারই থাক
হারাবার ভয় নেই

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

চলো ভাসানে


 ।। মনোজিৎ দত্ত।।

(C)Image:ছবি













লছো - বৃষ্টি হলে আসবে না
আমি একটা কথা বলবো -
বৃষ্টি হলেই তুমি আসবে আমার কাছে 
দুজনে একসঙ্গে বৃষ্টিতে ভিজবো বলে
কতদিন একলা বৃষ্টির দিকে তাকাই না ...

একদিন ছেলেটা এলো - ভিজতে ভিজতে
কড়া নাড়তেই মেয়েটা দরজা খুললো
নির্বিকার - যেন কিছুই হয়নি
ছেলেটা বললো - একটা তোয়ালে অন্তত দাও
অঝোর বৃষ্টিতে ভিজে এলাম তুমি বললে বলে

মেয়েটা হা করে তাকিয়ে রইলো -
কই! তোমার গায়েতো শুধু জল - বৃষ্টি কই!
একা একা বৃষ্টিতে ভেজা যায়না
বাইরে এখনো বৃষ্টি - চলো - দুজনে একলা ...
মেয়েটা ছেলেটার হাত ধরে টান দিতেই
বৃষ্টি ফুড়ুৎ ... ভেজা হলনা একসঙ্গে দুজনের

শ্রাবণ ফুরিয়ে গেছে প্রায়
সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে
মেয়েটা ভাবছে -
এবার নাহয় বৃষ্টিকেই আশ্বিনটা দেবো
পুজোয় বৃষ্টি ... বৃষ্টিতে পুজো ...
দুজনে শুধু ভিজবো ভিজবো আর ভিজবো
প্যান্ডেলে প্যান্ডেলে রাস্তায় রিক্সায় ...

এরপর ...
কত আশ্বিন গেল - এক দুই তিন
অগ্রহায়ণ গেল - এক দুই তিন
ইতিমধ্যে মেয়েটার নতুন নাম - 'ধর্ষিতা'
সেদিনও বৃষ্টি ছিল খুব ...

এবছর সত্যি বৃষ্টি হল পুজোয় 
মেয়েটি উদাস বারান্দায় একা
অঝর বৃষ্টি -রুমঝুম - টাপুর টুপুর
হঠাৎ একটা হাত কাঁধে ঠেকলো
চেনা উষ্ণতা - চেনা শ্বাস - গন্ধ

ছেলেটা বললো -
চলো বিসর্জনে যাবো
মেয়েটা আঁতকে উঠে না, বাইরে বৃষ্টি ...
ছেলেটা বললো -

হ্যাঁ, বৃষ্টিতেইতো যাবো চলো ভাসানে যাবো ...

শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

১৫ই আগষ্ট


















।। মনোজিৎ দত্ত।।

১)
কটা উঠোন - একটা থালা - 
এখন একটা কাঁটাতার
যেখানে স্বপ্ন শুকোয় তোর
আর আমার স্বাধীনতা ...


২)
এক শ্বাসে নিভাতে হবে
ঊনসত্তুরটা মোমবাতি

তুই পারবি না জানি
ওরা কজন নিভিয়ে দেবে ...


৩)
কিছু স্বরবর্ণে আঁতকে উঠি
কত গাছ আজ আগাছা
এমনি করেই কত মানুষ অমানুষ
তবুও স্বদেশ - তবুও স্বাধীনতা


৪)
তুই কোমায় না ঘুমে?
আজ তোর জন্মদিন
উঠ্‌ - তোর কোলে মাথা রেখে
আমি জোছনার শব্দ শুনবো


5)
হাতেই ছিল স্বাদশীনতার চকলেট 
ছোঁ মেরে চিলটা এখন কাঁটাতারে   
গলা শুকিয়ে গেলে জল খায়

প্রতিচ্ছবির বুকে 

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

স্বাধীনতা








।। মনোজিৎ দত্ত।।


বিশ্রাম নেই স্বাধীনতার
জীর্ণ ক্লান্ত অপুষ্টির শরীরেও
বারোমাস চব্বিশ ঘণ্টার কাজ
-
বিশ্বস্ত সিকিউরিটি গার্ড
ক্ষমতার বাড়ির দরজায় -
এ যেন রাজকুলের বন্দীদশা ...

আগস্ট মাসে -
ওভারটাইমও করতে হয়
পনের তারিখে -
জন্মদিন উপভোগের ফুসরত কই!

আর কতদিন হাপুস নয়নে!
ইতিমধ্যে স্বাধীনতার অনেক স্বপ্ন
লুটেপুটে নিয়েছে-
কিছু রাজবংশীয় চোরেরা
কিছু শেয়ারমার্কেটের দালালরা

আজও গরমিল রয়েই গেল অঙ্কে
কতটা স্বাধীন আজ স্বাধীনতা?
কতটা নিরাপদ?