“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
অধিষ্ঠিতা শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অধিষ্ঠিতা শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

রুদ্র

।। অধিষ্ঠিতা শর্মা।।
(C)Image:ছবি

রুদ্র,
কায়া নেই অথচ তোমার ছায়া অহরহ ভেদ করছে আমায়। তোমায় না পাবার মধ্যেও তোমায় পাওয়া লুকিয়ে আছে। স্পর্শহীনতার মধ্যেও এক নৈসর্গিক স্পর্শ লুকিয়ে আছে। এই যে শব্দদের গায়ে খোদাই করে তোমার দেহ ফোটাচ্ছি, সেখানে এক বিন্দু হলেও তো তুমি আছো। তোমার ছায়া গিয়ে আজ রাতে যেন জানান দেয়, তুমি যার সাথে আলোছায়ার লুকোচুরি খেলো, সে তোমায় তার আকাশের রোদ্দুরে বন্দী করেছে। এই লুকোচুরির ছলেও কি আমায়ই ভাবছো না রুদ্র?

ভীষণ জ্বর... যদি আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে যাই,  শেষ রাতের বাতাসে এসে শিয়রে বসো আমার... কানে কানে তোমার নাম টা বলে যেয়ো...
তীব্র অসুখের ছলে যে তোমায়ই চাই।
তোমার নাম চাই... তোমার উষ্ণতা চাই... রুদ্র...

আলতো পায়ে হেঁটো আমার ভেতর... এই বুক তোমারই নীল বন্দর...

শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

আলো-ছায়া


।। অধিষ্ঠিতা শর্মা।।

(C)Image:ছবি
















মেঘ জমে জানালার কাঁচে ভীষণরকম
ঝমঝমিয়ে বৃষ্টিও নামে,
ভিজিয়ে দেয় সব ক্ষত।
অজ্ঞাতবাসের আস্তাকুড়ে লুকিয়ে থাকে আলোর জখম-
ফাঁকা স্টেশনে রোজ আমার অপেক্ষা করে কেউ
শেষ ট্রেন আসা অব্দি ঠায় দাঁড়িয়ে থাকে,
তবু সে পায়না মনের খোঁজ।
শেষ ট্রেনে মন ফেরেনা বাড়ি
সিলিং ফ্যানে ঝুলতে থাকা নিজের প্রতিচ্ছবি -
প্রেতছায়া ভেবে আঁতকে উঠি হঠাৎ
বুকপকেটে যত্নে রাখা শেষ চিঠিও
আজ অন্তিম নি:শ্বাস নেয়,
শাশ্বত রাত্রির কাছে নিদারুণ সমর্পণে।

ধূসর কাব্য

।। অধিষ্ঠিতা শর্মা।।

(C)Image:ছবি














থে যেতে যেতে এখন আর
হোচট খাইনা আমি
তোমার করুণ বিদায়স্পর্শ
ম্লান আজ শিউলির ছায়ায়।
মাঝে মাঝে কুয়াশায় ছেয়ে যায় পথ
মহুয়াবীথির পরপারে চাঁদ ও দেখায় বিষন্ন বিধুর।
কুয়াশার ঝাপসা আবেশ অতিক্রম করে
আজও রক্তিম হয়ে ওঠে তোমার মুখ
তীব্র আঘাতের মত।
স্মৃতিভ্রম ঘটলেও কিছু দু:খ থাকে নিতান্ত অবুঝ,
নিজ উপস্থিতি জানান দিয়ে যায়
শব্দহীন মুহ্যমান পৃথিবীর কবরের পাশেও।

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

অভিসার


।। অধিষ্ঠিতা শর্মা।।
















রাতের বালিশজুড়ে জেগে থাকে এক মায়া
শুধু আমায় হাত ধরে নিয়ে যাবার জন্যে
কোনো এক অতল স্তব্ধতায়।
অশরীরীকে নিয়ে মেতে উঠি শরীরী খেলায়
রতিক্রীড়ার মত্ত প্রহরে আলিঙ্গনপাশে
ঘর্মাক্ত প্রতি বিন্দুতে পুনর্জন্ম হয় আমার।
রক্তকণিকায় মিশে গিয়ে চিরচেতনায় জেগে থাকে
নৈশব্দ্যের যাত্রাপথে পরমপাওয়া প্রার্থিত শান্তায়ন।

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

'অ'শরীরী


।। অধিষ্ঠিতা শর্মা ।।


















প্রতি রাতে দরজায় কড়া নাড়ে এক মানবী
অবয়বহীন। চেতনার অদৃশ্য ইশারার হাতছানি-
ফেলে যাওয়া ছাপে বাড়াই পা।
নীরব গোপন যাতায়াত, পথ নৈঃশব্দ্যের
সহযাত্রী সে চিরন্তন। হাত ধরি নেশাতুরভাবে।
হঠাৎ মিলিয়ে যায় অনন্তে
মোহের চোরাটানে আজ সে এক নিদারুণ কায়া,
আমিত্বের ধ্বংসের প্রান্তরে
থেকে যায় ছায়া...
শুধু ছায়া...