সুমিত্রা পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুমিত্রা পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
শুক্রবার, ২৭ মে, ২০১৬
কথার ভার
কথার ভার
সুমিত্রা পাল
কিছু কথা উড়ে যায় হালকা মেঘের মত
নির্ভার, স্বচ্ছন্দ
কোন বক্তব্য রেখে যায়না।
কিছু কথা জলভরা মেঘের মত অবনত
দীর্ঘ আলাপচারিতার ক্ষণে ক্ষণে
ঝরে পড়তে চায় নিমগ্ন চৈতন্যের মাঝখানে।
দিয়ে যেতে চায় কিছু ইঙ্গিত
ফুল ফোটার, ঋতু পরিবর্তনের
যে কথা হয়নি বলা
সেই কথা বলে ফেলার!
কিছু কথা রেখে যায় ভার
গোপন কথা গোপন রাখার।
সুমিত্রা পাল
কিছু কথা উড়ে যায় হালকা মেঘের মত
নির্ভার, স্বচ্ছন্দ
কোন বক্তব্য রেখে যায়না।
কিছু কথা জলভরা মেঘের মত অবনত
দীর্ঘ আলাপচারিতার ক্ষণে ক্ষণে
ঝরে পড়তে চায় নিমগ্ন চৈতন্যের মাঝখানে।
দিয়ে যেতে চায় কিছু ইঙ্গিত
ফুল ফোটার, ঋতু পরিবর্তনের
যে কথা হয়নি বলা
সেই কথা বলে ফেলার!
কিছু কথা রেখে যায় ভার
গোপন কথা গোপন রাখার।
শনিবার, ১ আগস্ট, ২০১৫
মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
শুক্রবার, ২৬ জুন, ২০১৫
গীতার মাহাত্ম্য
।। সুমিত্রা পাল ।।
| (C)Image:ছবি |
সপ্তরথীর আর্য নিনাদ একা গাণ্ডিব
ঘন মায়াজালে সম্পৃক্ত সুকুমার ভাবনায়
গীতার শ্লোক ব্যাপ্ত করে
মহাবিশ্বের অবিনশ্বর রূপ
সৃষ্টি- স্থিতি- লয় এই চক্রে
পরিভ্রমিত বিশ্বব্রহ্মাণ্ড
জাগতিক সুখ দুঃখ
সম্পর্কসূত্রের
নিবিড় গ্রন্থনা অথবা টানাপোড়েন
স্বাচ্ছন্দ্য
মানবীয় মূল্যবোধের অভিব্যক্তি
ভেসে যায়
পাঞ্চজন্যের ফুঁৎকারে
কুরুক্ষেত্র আলোকিত হয়ে ওঠে ।
----------------
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



