“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
আবু আশফাক্ব চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবু আশফাক্ব চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বেমসুমে ফুল ফোটাতে পারি

 ।। আবু আশফাক্ব চৌধুরী ।।

 


 

 

 

 

 

হে আমার নয়নঝুরি প্রিয়তমা 
যদি কাছে থাকো অনায়াসে
 ফুল ফোটাতে পারি বেমসুম দিনে 
নীল আকাশের বুকে লিখে দিতে পারি
তোমার অশ্রুত নাম হৃদয়ের রক্ত দিয়ে 
মেঘেরা ধোয়াবে এসে যত্ন করে
তোমার উদ্ধত বাহুযুগল
যদি কাছে থাকো অনায়াসে 
প্রজাপতির ডানা থেকে হাজারো বর্ণের 
শিখা ছিনিয়ে আনতে পারি


শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

অভিনব অভিযান

  ।। আবু আশফাক্ব চৌধুরী।। 
















জ খুঁজে নেব তোমার মৌনতা
তোমার সুঠাম দেহে সৌন্দর্যের অবকাশ
ধীর লয়ে  হাতড়ে নেব বিশাল প্রাঙ্গণ
যা আবদ্ধ ছিল নিষিদ্ধ ভূগোলে
আজ একা তুমি অন্দর মহলে
নির্জন দুপুর শ্রাবণের বৃষ্টি ধারা
মাঝেমাঝে ডাহুকের ডাক
অন্তঃসত্ত্বা হবার বাসনায় উদগ্রীব দুটো চোখ
একদিকে ভয় একদিকে কামনার পাশা
মাঝখানে প্রেমের হিন্দোল খেলা করে
পাশবিক প্রবণতা অন্তরে বাহিরে
এসো কাছে আসো আরও কাছে
প্রথম পরশ দাও ভালবাসা হোক প্রেম
তুমি আমি ভেসে যাই অগাধ সমুদ্রে ।

কবিতা হায়! হায়!

।। আবু আশফাক্ব চৌধুরী ।।

(C)Image











ধুস  শালা!  কতবার তোর সাথে কেটেছি আড়ি
কতদিন করেছিস কত বাড়াবাড়ি
তারপরও কেন ফিরে আসতে চাস সেই পুরনো বাড়ি?
আমি এক দুই নয় শতবার দিয়েছি তালাক।
বুড়বক বুঝে-না কিছু রাতবিরেতে এসে ছুড়ে হাঁক।
বুঝিনা তোর নাম কে রেখেছে কবিতা ?
ভোলা ডিমে সারাদিন দিলে তা।
তোর প্রেমে নস্যাৎ বাকি সব প্রেমিকা
না চেয়েও হয়ে গেছি আমি তোর সেবিকা।

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

স্বপ্ন চোখের আঙ্গুলে...

।। আবু আশফাক্ব চৌধুরী।। 

(C)Image:ছবি









স্বপ্ন চোখের আঙ্গুলে মুখ রেখে চুপ
কোন কথা শুনতে চাইনা
এখন সময়-
প্রকৃতি কথা বলবে।
তোমার অপরূপ রূপ নিয়ে
কথা বাড়াবো না
ঐ দেখো প্রজাপতি হাসছে
ওদের ওড়ারও একটা সময় আছে
ভিন্ন চোখের ভিন্ন মত হতে পারে
আমি বিচলিত নই
অনেক আকাশ অনেক চাঁদ
আমার দেখা হয়ে গেছে
চাঁদ ধরা বুড়ো বলে শরীরী মেয়েরা
বুক কাঁপা শঙ্কায় কাছে এসে
দূরে চলে গেছে
এখন বাঘের নখ ধার হারিয়েছে
ফোকলা মুখে নড়বড়ে দাঁতের পাটি
বেমানান হাসি ভয়ানক অসুন্দর দেখায়
ইচ্ছেগুলো জীবন্মৃত ডুবে ভাসে
বাতাসে কলঙ্ক ছড়ায়...


রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

একা এবং নির্লিপ্ত

।। আবু আশফাক্ব চৌধুরী।।

(C)Image:ছবি










ন খারাপের পাশাপাশি
ইস্টিশানের বেঞ্চে সেই বটগাছের সমান্তরাল
 
বসে আছি নির্লিপ্ত
যাত্রীদের কলকাকলি-হাল্লাচিৎকার- কর্কশ হুইসেল
আমি ওতে নেই-একা এবং নির্লিপ্ত।
দুপাশে বসে পড়েন হঠাৎ জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ
মন হয়ে যায় অন্যরকম
সারি বেঁধে কবিতারা মিছিল করে
সেল্ফি তোলার নেশায়.. পটাপট
স্ক্রিন শট
আমি বিলীন হয়ে যাই বাংলা নেশায়।


শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

বেনেকাব নাচ


।। আবু আশফাক্ব চৌধুরী।।












র্ণময় আকাশ কার স্পর্শে ফ্যাকাসে হয়ে ওঠে
তার পরিচয় খুঁজে নিতে অতলান্ত সমুদ্র হয়ে ছুটে
গভীর দীর্ঘশ্বাস।
  ক্লান্ত পাখির নীড় বেড়ালের থাবা
যত্নসুখে কখনও কি গড়ে তুলে সখ্যতার ধাবা
দু দানা চিনি ছিটিয়ে দিয়েছ রাজপথে
ক্ষুধার্ত পিঁপড়েরা সারি বেঁধে কলরবহীন সুশৃঙ্খল মতে
অমূল্য সম্পদ ভেবে বয়ে নিচ্ছে দ্রুত গর্তে
এ সব কারুকাজে কোন বেমিল নেই বিনা শর্তে
তবে কেন কারো করস্পর্শে বিনষ্ট হয় আকাশ
গর্ভবতী লক্ষণ রেখে রক্তময় প্রকাশ
রাজপথ উলঙ্গ হয়ে বেনেকাব নাচে
দীর্ঘশ্বাসকে আশ্রয় দাও অনন্ত প্রেমের নীচে।
   

 (০৮/১০/২০১৭)


বৃষ্টিমুখো হাওয়া

।। আবু আশফাক্ব চৌধুরী।।

(C)Image:ছবি












রোদের কাছে বারবার ফিরে আসি
হাত পাতি রোদকে হৃদয় দিয়ে ভালবাসি
নির্জনে রোদের ছায়া সারা গায়ে মাখি
রোদের ক্রোধের কাছে নুয়ানো মাথাটি রাখি
তপন তাপন জ্বলন্ত গগন ঝরে পড়ে
বৃষ্টি মুখো হাওয়া নেতে পড়া উন্মুখ ধড়ে
হা-বৃষ্টি হা-আতপ হা- জাতক সন্ন্যাসী
রুদ্রমুখী ফুলের ঘ্রাণে চল একবার ঘুরে আসি...
              
(০৭/১০/২০১৭)

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

জড় বৃক্ষের বিস্ময়

।। আবু আশফাক্ব চৌধুরী।। 
(C)Image:ছবি










দীর পাড় ভাঙা শব্দের আড়ালে করতালি
দাঁড়িয়ে আছি জড় বৃক্ষের মতো বিমুগ্ধ বিস্ময়ে
কথা ছিল চর বেঁধে দেবে নিটোল শৈল্পিক তুমি
লাস্যময় অবধূত চিত্রাঙ্কনে ব্যতিব্যস্ত উদ্বিগ্ন সময়ে...
কেন এমন হয় ধ্বস্ত মানবতার কদরূপ দর্শনে
চিৎকারবিহীন কন্ঠগুলো সারি বেধে চেয়ে থাকে উন্মুখ
কোন প্রতাপের বশে হাত পা বাঁধা সমর্পণে
জাগরূক বিবেকগুলো যেচে যায় দুর্বার জাগতিক মুখ?

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

শয়তানের পা

।। আবু আশফাক্ব চৌধুরী।।


(C)Imageঃছবি













পুজো এলে ভক্তরা লুটে পড়ে
চরণ ধূলায়... আমরণ সুখের কামনা
ঈশ্বরীয় অনুভূতি চমকায়
কাঠহৃদয়ে পাখি ডেকে ওঠে
একটা শয়তান সারা রাত পাহারা দেয়
ঘুরেফিরে দেবীর আনাচেকানাচে
গন্ধ টের পাই শুধু দেখা যায় তার পা-ই
ভবদীয় ঈশ্বরও ভয়ে কাঁপেন
  সন্ত্রস্ত হন
কোথায় কখন জানি হৃদয়ের উপর
রেখে দেয় হাত ছিনিয়ে নেয় তার পবিত্রতা..!!
                  (২৪/০৯/২০১৭)

সোমবার, ২৪ জুলাই, ২০১৭

চিতাকাঠে বসে আছি

।। আবু আশফাক্ব চৌধুরী।।
 
(C)Image:ছবি













হাশূন্যে মিলিয়ে যাওয়ার ইচ্ছায়
চিতাকাঠে বসে আছি
সব কষ্টক্লেশ সহ্য করে নিচ্ছে অনায়াসে
জানি সশরীরে কখনওই সম্ভব নয়
কুণ্ডলীর ধোঁয়া হতে পারলে
তবেই মহাকাশ চেনা যায়।
আমি ধোঁয়া ভস্ম কালো মেঘ হতে
প্রস্তুতি পাকিয়ে নিচ্ছি
অথচ আকাশ কুয়াশাচ্ছন্ন দীঘল রেখায়
আপন মনে স্বপ্নবিভোর।
 

মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

কহতব্য


।।  আবু আশফাক্ব চৌধুরী।
(C)Image:ছবি




















ড়িতের তার শূন্যে ঝুলছে
সহস্র তারার আগুন ভেতরে
কোন ফুলকি নেই -আলো নেই
অথচ হাজার ঘরে চলছে তারের খেলা

মাঝে মাঝে বাদুড় বা কাক
ঝুলে থাকে বেগতিক স্পর্শে
আগুন চমকায়
ঝরে পড়ে সহস্র ভল্টের উত্তাপ

আমার বুকের গহীনে এমনি একটা তার
ঝুলে থাকে... আঁধার খনি
শুধু আমি জানি আর....অকহতব্য।