“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
টেলিফিল্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেলিফিল্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

সাপলুডো- 'উডুমভুম'-এর প্রযোজিত একটি অনুচলচ্চিত্র



সাপলুডোএকটি অনুচলচ্চিত্র। দীপতনয় ঘোষের কবিতার উপরে ভিত্তি করে তৈরি। দেশে ফুটপাতে যারা বাস করে বাকি নাগরিকদের (ধনাঢ্য এবং মধ্যবিত্ত) থেকে বিচ্ছিন্ন , জীবনে এতো সব বাধাবিঘ্নের মুখে পড়তে হয় যে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে। আমরা চাইছি দূষিত জল, অস্বাস্থ্যকর পরিবেশ  এবং অন্যান্য পরিবেশিক কারণ ওদের জীবনকে কীরকম দুর্বিষহ করে তোলে সেই সম্পর্কে আমাদের দর্শকেরা সচেতন হোন।---দীপতনয় ঘোষ



কাস্ট:

ভারতের ফুটপাথ বাসিন্দারা

পরিচালনা, সম্পাদনা এবং সিনেমাটোগ্রাফি

দীপতনয় ঘোষ

কণ্ঠ এবং আবৃত্তি

শর্মিষ্ঠা দাশ

 শব্দ অলঙ্করণ,মিশ্রণ এবং সম্পাদনা

তাপস ধর

 গ্রাফিক্স এবং এনিমেশন

কৌশিক সমাজপতি

 কলা এবং প্রযোজনা অলঙ্করণ

দেবায়ন তরফদার
 বর্ণিক ধর
 সারগনীল দাম
 সুদীপ গোপ

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

নির্বাণ - একটি আত্মহত্যার উপকথন

পৌলমি: একটি কবিতার দৃশ্যকল্প

                                          ।।অরুনাভ চ্যাটার্জীর ছবি।।
গোলাপি গন্ধটার সাথে কতশত গান গাওয়া বাকি পড়ে থাকে।এখন ও আমাদের কানে প্রশম শুনিয়ে রাখে নিরাকার আশ্রয়,স্নান সেরে সুস্থ হওয়া উদ্দীপনার নবরত্ন শীত,খাজকাটা যাদুঘরের হিস্ট্রির বই...
তবুও আমাকে স্তব্ধ করতে পারেনা মায়াঘন কথাদের চুম...
কেননা,পরিক্ষায় পাশ করা ভাল ছেলেটার মত আমিয়ো জড়াতে চেয়েছিলাম হাসি...
কায়ানাত ভরা ভীতবায়ু দেয়াল ধরে দৃপ্ত স্বরে বলে উঠেছিল...
না!.....