“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্বরবর্ণ

            
              ।। রফিক উদ্দিন লস্কর ।।

(C)Image:ছবি


 
 
 
 
 
 
 
 
 
 
বাগযন্ত্রে ধাক্কা না খেয়ে যারা উচ্চারিত হয়
সেই সব বর্ণকে জানি সবাই স্বরবর্ণ কয়।
স্বরবর্ণে বারোটি (১২টি) স্বর আছে মূলতঃ 
তারই মাঝে হ্রস্ব-লি (৯)এখন অপ্রচলিত। 
'অ' থেকে 'ঔ' পর্যন্ত যে প্রচলিত এগারোটি 
তাদের দখলে এখন স্বরবর্ণের তালিকাটি।
স্বরের মাঝে হ্রস্ব, দীর্ঘ, প্লুতস্বর ও যৌগিক 
এগারোতে ৭টি আছে যেগুলো মৌলিক।
অল্প সময়ে উচ্চারণ যার অ,ই,উ এবং ঋ,
দীর্ঘ সময়ে উচ্চারণ এ,ঐ,ও,ঔ, ঊ, আ,ঈ।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি আছে,
সেগুলো হলো- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
'অ' হলো নিলীন ধ্বনি স্বরের মাঝে প্রথম
এগারোতে ১০টি 'কার' একটি মাত্র কম।
পূর্ণমাত্রার ৬টি স্বর আর অর্ধমাত্রার এক(১)
মাত্রাহীন ৪টি আছে শেষ চারে যে উল্লেখ। 

০১ সেপ্টেম্বর, ২০২১ ইংরাজি
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

রবিবার, ১৭ মে, ২০২০

লিমেরিক


।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি















বনের মাঝে ঘুরছি যখন বলল এসে হাতি,
বালিশ কাঁথা সঙ্গে রেখো শীতের এখন রাতি !
শুধাই তাকে, মামা ;-
কোথায় তোমার জামা ?
বলল উঠে, ভুল করেছি ! দুষ্ট মানব জাতি !

শুক্রবার, ১ মে, ২০২০

সুখের হাওয়া পালিয়ে গেছে



।। এম রিয়াজুল আজহার লস্কর ।।



(C)Image:ছবি















হাট বাজার আর শহরগুলো আছে নীরব হয়ে,
মানুষ এখন মানুষ থেকে থাকছে দূরে ভয়ে।
বিশ্ব যেনো চুপটি মেরে করছে বসে ধ্যান,
কেউ দেখিনা গাইতে আসে ধ্যান ভাঙ্গানোর গান।

করোনা যে নিঠুর ভারি গ্রাস করে এ বিশ্ব,
কাল দেখি যে বিশ্বশক্তি আজ দেখি সে নিঃস্ব।
মুখ জুড়ে যে দেখছি ভীতি ছাপ পড়ে তার অঙ্গে,
হারছে মানুষ যুদ্ধ করে ছুট্ট কণার সঙ্গে।

সব আপনজন রাখছি দূরে যায়না করা স্পর্শ,
স্বপ্নসৌধ পড়ল ধসে নেই মনে সেই হর্ষ।
সুখ সবই যে হলো হাওয়া, আসলো সর্বনাশা,
ঘোর বিপদে চাইছে মানুষ  প্রভুর ভালোবাসা।

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

আঞ্চলিক ছড়া সংবাদ

 ।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।



পথের ধারে মানুষ দুটি খেলছে লুডো ভারি,
হঠাৎ করে বন্ধ হলো লাল বলেরো গাড়ি।
গাড়ি থেকে পাঁচটা পুলিশ আস্তে আস্তে নামল,
গল্প গুজব লুডো খেলা সবই শেষে থামল।

একটা মানুষ জোয়ান ছিল, একটা মানুষ বুড়া,
পুলিশ দেখে আর থামেনি  দৌড়ে হয়ে ঘোড়া।
ঘোড়ার মত দৌড়ে তারা নামল গিয়ে গাঙ্গে,
রাগ করে সেই লুডো খানি পুলিশ শেষে ভাঙ্গে।
@
১৭/০৪/২০২০

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

লকডাউন


।। এম রিয়াজুল আজহার লস্কর ।।










রোনাটা রুখতে মানুষ ঘরের মধ্যে রুদ্ধ,
নিয়ম কানুন ভাংলে বিপদ, সেনা পুলিশ ক্রুদ্ধ।
গদা নিয়ে সেনা পুলিশ রাস্তার মধ্যে নামল,
স্কুটি বাইক ও রিক্সা ঠেলা সবই শেষে থামল।

রাস্তাতে কেউ গেলে পরে পড়ছে পিঠে লাঠি,
সেনা পুলিশ এসপি ডিসি করছে হাঁটাহাটি।
রোগটা রুখতে সহে মানুষ হরেক দুঃখ জ্বালা,
বাজার দোকান আড্ডাখানায় ঝুলছে শুধু তালা।

লক ডাউন ২

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।














রোনাটা রুখতে দেশে পুলিশ হলো গরম,
লাঠির বাড়ি খেয়ে মানুষ ভাগছে পেয়ে শরম।
দোকান বাজার সবই খালি  দৌড়ে মানুষ ভয়ে,
রাস্তাঘাটে হাঁটছে পুলিশ বাঘের মত হয়ে।

লকডাউনটা ভাঙবে যারা বিপদ তাদের ভারি,
রাস্তাঘাটে পুলিশ আছে, আছে থানার গাড়ি।
লকডাউন তো মানতে হবে, এটা সবার জন্য,
সঙ্গ ছেড়ে থাকলে সবাই ভারত হবে ধন্য।

শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০

আঞ্চলিক সংবাদ



   ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।


(C)Imageঃছবি













উয়ের পিঠে কিল মেরে যে বেটা হলো হাওয়া,
অনেক হলো খোঁজাখোঁজি যায়নি তাকে পাওয়া।
আজকে হঠাৎ ধরা খেলো পড়ে থানার ফাঁদে,
দশ বারোটা বাদাম খেয়ে কেবল এখন কাঁদে।

বলল উঠে, ওসি মশাই ! ভুল করেছি ভারি !
দাও ছেড়ে ভাই গরিব আমি চালাই ঠেলা গাড়ি।
বলল ওসি ! মামলা শুরু ! সোজা জেলে যাইন,
গরিব ধনী সবার জন্যে সমান দেশের আইন।

বুধবার, ১ জানুয়ারি, ২০২০

শীতের ছড়া


 ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।

কে কেটেছে কাঁথা বালিশ ?
ইদুর চালায় হামলা ?
শরীর তোমার নাচছে শীতে
থানায় করো মামলা।

কি করে গো ছেলে তোমার ?
-চাকরি এয়ারপোর্টে !
উকিল ধরো, মরিব ধরো,
লাগবে যাওয়া কোর্টে।
@
( ০১/০১/২০২০ )

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

লিমেরিক


।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।












দুইকে বানায় দুইশো সে যে আটকে বানায় আশি,
আজগুবি সব কাণ্ড দেখে পাচ্ছে সবাই হাসি !
আফিসার এই বলদ
বুঝেই না যে গলদ
চতুর্দিকেই চাইছে লোকে বলদ বেটার ফাঁসি !!
@
" শব্দ তরঙ্গ ", পৃষ্ঠা নং ২৫
( কপিরাইট সংরক্ষিত )


রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

একটা গানে


    ।।   এম রিয়াজুল আজহার লস্কর ।।


(C)Image:ছবি







]

কটা গানে কাঁদি এবং একটা গানে হাসি।
একটা গানে স্বপ্ন দেখি জগৎ ভালোবাসি।।
একটা গানে সুখেই থাকি, একটা গানে ভয়ে।
একটা গানে চলতে থাকি পাখির মত হয়ে।।
@
 " ঐক্যটা হোক স্বপ্ন সবার ", পৃষ্ঠা নং ২২
( কপিরাইট সংরক্ষিত ) 


শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

বিশ্বটাকে বাঁচাও


    ।।    এম রিয়াজুল আজহার লস্কর ।।


(C)Image:ছবি













মছে আস্থা বাড়ছে ভীতি খাঁটি লোকের অভাব।
চতুর্দিকেই দেখছি এখন সন্ত্রাসীদের প্রভাব।।
বিশ্ব মানুষ জাগতে হবে বিশ্বটাকে বাঁচাও।
সন্ত্রাসীদের ঠাঁই দিওনা লাঠির চোটে নাচাও
বিশ্বটাকে বাঁচাও।।

সন্ত্রাসীদের ধরো বাঁধো লাথি মারো মুখে।
মানবতার আলোয় থাকি স্বপ্নে ভাসি সুখে।।
সন্ত্রাসীদের ধরে বেঁধে করতে পারো যা চাও।
হত্যা হরণ করছে ওদের লাথির চোটে নাচাও
বিশ্বটাকে বাঁচাও।।

আমরা যখন একই জাতি বিভেদ আনে কিসে ?
বিশ্বটাকে ভরছে কেবল সাম্প্রদায়িক বিষে।
সর্বজাতির মিলন মহান  সবাই মিলে তা চাও।
শান্তি সুখটি কাড়ছে ওদের চড়ের চোটে নাচাও
বিশ্বটাকে বাঁচাও।।

গড়বো সবাই মহান মানুষ নিজের ছেলে কন্যা।
বিশ্বজুড়ে আনবো খুশি আনবো আলোর বন্যা।।
সবাই দেখো সমান চোখে, পিতা এবং মা চাও।
সমাজদ্রোহী সবটি ধরে খাঁচার মধ্যে নাচাও
বিশ্বটাকে বাঁচাও।।
@
" শব্দ তরঙ্গ ",  পৃষ্ঠা নং ৩৩
( কপিরাইট সংরক্ষিত )


বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

লিমেরিক


   ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।
(C)Image:ছবি












মিথ্যে বলে বিপদ হলো ধরা শেষে খেলো,
রুমাল দিয়ে মুখ ঢেকেছে লজ্জা বড় পেলো,
হয়ে চোরের সাথি
খেলো লোকের লাথি
সকাল সন্ধ্যে কাঁদছে বসে থানার মধ্যে এলো !
@
শব্দ তরঙ্গ’, পৃষ্ঠা নং ২৪
( কপিরাইট সংরক্ষিত )

বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

মরবে খেয়ে লাথি


   ।।   এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি











তোমরা যারা হওনি মানুষ মরবে খেয়ে লাথি।
তোদের চেয়ে অনেক ভালো সিংহ ভালুক হাতি।।
কুকুর নাকি মানুষ তোরা ! নাকি কোনো বিচ্ছু!
সত্য মিথ্যা ভালো মন্দ বুঝোই না যে কিচ্ছু !!
@
"শব্দ তরঙ্গ", পৃষ্ঠা নং ১১
( কপিরাইট সংরক্ষিত )

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

ভূত কাহিনি


।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।


(C)Image:ছবি












কটা ভূতে দেখাচ্ছে ভয় পেয়ে কাঁদে লোকে।
একটা ভূতে সাতার কাটে ধলেশ্বরীর বুকে।।
একটা ভূতে উড়তে জানে খুশবু ছাড়ে ভালো।
একটা ভূতে মহিষ চরায় ধরতে পারে হালও।।

একটা ভূতে নাটক জানে চড়ছে মাঠে ঘোড়া।
একটা ভূতে কাঁপছে শীতে হয়েই আছে বুড়া।।
একটা ভূতে পড়ছে বসে আঁকতে পারে গাঁ'টি।
একটা ভূতে ভয়ে আমার দিচ্ছে টিপে পা'টি।।
@
ঐক্যটা হোক স্বপ্ন সবার,  পৃষ্ঠা নং ১৭
( কপিরাইট সংরক্ষিত )

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

লিমেরিক


    

     ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।



(C)Image:ছবি








ভালো মানুষ খারাপ হলো খারাপ পেয়ে সাথি,
ডাকাতিতে ধরা খেয়ে খেলো লোকের লাথি,
জেল থেকে যেই এলো
বাপের খেদা খেলো
ভয় পেয়ে খুব ভাগলো বনে চড়ে একটা হাতি  !
@
( শব্দ তরঙ্গ,  পৃষ্ঠা নং ১২ )
কপিরাইট সংরক্ষিত




বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

বদমেজাজি



   ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।


(C)Image:ছবি












বুড়াটা খুব বদ মেজাজি কেউ করে না কেয়ার,
বুড়ির পিঠে যেই না সেদিন ভাঙ্গে টেবিল চেয়ার,
গাঁও গেরামের মানুষ এসে হাত পা বেঁধে তার,
খুব কিলালো নাকে মুখে রেহাই দেয়নি আর !
@
ঐক্যটা হোক স্বপ্ন সবার, পৃষ্ঠা নং ১৯
( কপিরাইট সংরক্ষিত )

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

হরেক ভাষার দঙ্গলে

।।এম রিয়াজুল আজহার লস্কর।।


(C)Image:ছবি










রেক ভাষার দঙ্গলে
থাকি আসাম জঙ্গলে
নিচ্ছি ছড়ার শিক্ষা তো
মানুষ হইনি বিখ্যাত।
         

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

লিমেরিক



  ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।
















বিবি নেছা শরিফুলে ছাগল পোষে ঘরে,
মাঠ থেকে ঘাস নিচ্ছে কেটে বস্তা দুটি ভরে,
সেদিন একটা ছাগল
হঠাৎ হলো পাগল

সেই ছাগের হুঁশ ঠিক করেছি ওষুধপত্র করে !
@
'শব্দ তরঙ্গ' ,  পৃষ্ঠা নং ৩০
( কপিরাইট সংরক্ষিত )

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

মর্মান্তিক


  ।।এম রিয়াজুল আজহার লস্কর  ।।

(C)Image:ছবি








ভূতটা ছিলো সহজ সরল ঝুলত গাছের ডালে,
ঝুলতে গিয়ে হঠাৎ সেদিন সেই না পড়ে খালে,
দুষ্টরা সব জমেই তারে করল শুরু বাঁশ !
মারের চোটে আর বাঁচেনি হয়েই আছে লাশ !
@
ঐক্যটা হোক স্বপ্ন সবার, পৃষ্ঠা নং ২০
( কপিরাইট সংরক্ষিত )


শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

সবার সাথেই থাকবো আমি


 ।। এম রিয়াজুল আজহার লস্কর  ।।
(c)Image:ছবি













নেক রকম মানুষ আছে
অনেক রকম মুখ।
অনেক রকম দুঃখ আছে
অনেক রকম সুখ।।

অনেক রকম ধর্ম আছে
অনেক রকম পথ।
অনেক রকম গুণী আছে
অনেক রকম মত।।

অনেক রকম মুলুক আছে
অনেক রকম ভাষা।
সবার সাথেই থাকবো আমি
এটাই মনের আশা।।

@
ঐক্যটা হোক স্বপ্ন সবার, পৃষ্ঠা নং ৯
( কপিরাইট সংরক্ষিত )