“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
এম রিয়াজুল আজহার লস্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এম রিয়াজুল আজহার লস্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

হরেক ভাষার দঙ্গলে

।।এম রিয়াজুল আজহার লস্কর।।


(C)Image:ছবি










রেক ভাষার দঙ্গলে
থাকি আসাম জঙ্গলে
নিচ্ছি ছড়ার শিক্ষা তো
মানুষ হইনি বিখ্যাত।
         

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

লিমেরিক



  ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।
















বিবি নেছা শরিফুলে ছাগল পোষে ঘরে,
মাঠ থেকে ঘাস নিচ্ছে কেটে বস্তা দুটি ভরে,
সেদিন একটা ছাগল
হঠাৎ হলো পাগল

সেই ছাগের হুঁশ ঠিক করেছি ওষুধপত্র করে !
@
'শব্দ তরঙ্গ' ,  পৃষ্ঠা নং ৩০
( কপিরাইট সংরক্ষিত )

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

মর্মান্তিক


  ।।এম রিয়াজুল আজহার লস্কর  ।।

(C)Image:ছবি








ভূতটা ছিলো সহজ সরল ঝুলত গাছের ডালে,
ঝুলতে গিয়ে হঠাৎ সেদিন সেই না পড়ে খালে,
দুষ্টরা সব জমেই তারে করল শুরু বাঁশ !
মারের চোটে আর বাঁচেনি হয়েই আছে লাশ !
@
ঐক্যটা হোক স্বপ্ন সবার, পৃষ্ঠা নং ২০
( কপিরাইট সংরক্ষিত )


শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

সবার সাথেই থাকবো আমি


 ।। এম রিয়াজুল আজহার লস্কর  ।।
(c)Image:ছবি













নেক রকম মানুষ আছে
অনেক রকম মুখ।
অনেক রকম দুঃখ আছে
অনেক রকম সুখ।।

অনেক রকম ধর্ম আছে
অনেক রকম পথ।
অনেক রকম গুণী আছে
অনেক রকম মত।।

অনেক রকম মুলুক আছে
অনেক রকম ভাষা।
সবার সাথেই থাকবো আমি
এটাই মনের আশা।।

@
ঐক্যটা হোক স্বপ্ন সবার, পৃষ্ঠা নং ৯
( কপিরাইট সংরক্ষিত )

রবিবার, ১২ আগস্ট, ২০১৮

মানুষ কাহিনি


    ।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি













কটা মানুষ জেলে থাকে, একটা মানুষ বনে।
একটা মানুষ সহজ সরল থাকে সবার মনে।।
একটা মানুষ হয়নি মানুষ বাঁচছে হয়ে ছাগল।
একটা মানুষ বকছে বসে হয়েই আছে পাগল।।
@
শব্দ তরঙ্গ,  পৃষ্ঠা নং ৮
( কপিরাইট সংরক্ষিত ) 

শনিবার, ১১ আগস্ট, ২০১৮

ভালোবাসা


     ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।

(C)Image:ছবি










সছে মাঠে শত পাখি খাচ্ছে কী যে খুটে।
বাচ্চা পাখির জন্যে খানা যাচ্ছে নিয়ে ঠোঁটে।।
আটকে আছে পশু পাখি ভালোবাসার জালে।
মায়ের কাছে নিষ্ঠুরতা হয়না কোনো কালে।।
@
শব্দ তরঙ্গ, পৃষ্ঠা নং ২৭
( কপিরাইট সংরক্ষিত )

শনিবার, ২৮ জুলাই, ২০১৮

আমার ছেলেবেলা



   ।।   এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি









ভোরটা হলেই পাখির গানা আসত পাখি গাছে।
গবাদি সব জমত পশু ধলেশ্বরীর কাছে।।
সকাল হলেই পড়া লেখা বিকেল হলেই খেলা।
স্বপ্নের মতই ভাসছে এখন আমার ছেলেবেলা।।

ভোরটা হলেই হুক্কা খেয়ে নামত মাঠে চাষি।
বনের ধারে দুলত হাওয়ায় পুষ্প রাশি রাশি।।
রোজ বিকেলে বনের ধারে জমত শিশু মেলা।
স্বপ্নের মতই ভাসছে এখন আমার ছেলেবেলা।।

রাত্তি হলেই হুক্কা হুয়া ডাকত শেয়াল মাঠে।
বনের বাঘে করত খেলা কাটা গাঙ্গের ঘাটে।।
রাত্তি হলেই অশ্রু ঝরা আসত পড়ার ঠেলা।
স্বপ্নের মতই ভাসছে এখন আমার ছেলেবেলা।।

ঝগড়া ফ্যাসাদ মারামারি অল্প ছিলো গাঁয়।
স্কুল পালালে বিপদ হত করত শাসন মায়।।
সোনার গাঁয়ে মিষ্টি হাওয়া সবুজ রঙ্গের মেলা।
স্বপ্নের মতই ভাসছে এখন আমার ছেলেবেলা।।
                           ------
(শব্দ তরঙ্গ, পৃষ্ঠা নং ৩৫)
© সংরক্ষিত


বুধবার, ২৫ জুলাই, ২০১৮

লিমেরিক

(C)Image:ছবি











।।   এম রিয়াজুল আজহার লস্কর ।।

গাছতলাতে বসেছিলাম ছাগল এলো কাছে,
শুধায় আমায় ! তোমার কাছে কার বলেরো আছে ?
বললাম আমি 'নাই'
রাগে ছাগল তাই,
আমায় দুটি গুঁতা মেরে উঠলো গিয়ে গাছে !
@
' শব্দ তরঙ্গ ', পৃষ্ঠা নং  ১৭
( কপিরাইট সংরক্ষিত )

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

পাগল আছে


   ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।

(C)Image:ছবি













পাগল আছে হাটে ঘাটে পাগল আছে ড্রেইনে।
পাগল আছে ইস্টিশনে পাগল আছে ট্রেইনে।।
পাগল আছে সমুদ্রেতে পাগল আছে জঙ্গলে।
পাগল আছে চাঁদে এবং পাগল আছে মঙ্গলে।।
পাগল আছে অসম্মানী পাগল আছে দামিও।
পাগল আছে অখ্যাত আর পাগল আছে নামিও
পাগল তুমি আমিও...
@
শব্দ তরঙ্গ, পৃষ্ঠা নং ৭
( কপিরাইট সংরক্ষিত )

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

মঠির ছড়া মঠার ছড়া


  ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।


(C)Image:ছবি

















ঠি মঠা কটি কটা চারটি তারা ছাগল।
ধুতরা ভাজা খেয়েছিলো নাচছে হয়ে পাগল।।
বাঘ বাজারটা হাসায় তারা নাচছে খুলে জামা।
চিত্র এসব তুলছে বসে সাংবাদিকের মামা।।
                           ~~~~
( শব্দ তরঙ্গ, পৃষ্ঠা নং ১২ )
কপিরাইট সংরক্ষিত

বুধবার, ৪ জুলাই, ২০১৮

লিমেরিক



 ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।











ভূতের নাতি শীতের মাঝে ঘুরছে পরে কাঁথা,
কুয়াশা খুব ঘন তখন মাথায় দিলো ছাতা,
শুধাই পেয়ে তাকে
ময়লা কেনো নাকে ?
গরজে তখন বলল উঠে,'এসব তোমার মাথা !'
-------------------------
'শব্দ তরঙ্গ ', পৃষ্ঠা নং ৩১
( কপিরাইট সংরক্ষিত )

মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

ইঁদুর



।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।











রের মধ্যে পানি পড়ছে ইঁদুর থাকে চালায় !
ইঁদুর থাকে বিছানাতে ঘুমটা কাড়ে,জ্বালায় !!
ইঁদুর থাকে মশারিতে ইঁদুর থাকে কাঁথাতে !
ইঁদুর থাকে বালিশে ও ইঁদুর থাকে ছাতাতে !!
ইঁদুর থাকে ব্যাগের মধ্যে ইঁদুর থাকে বস্তায় !
খেদা খেলে পালায় তারা মনে মনে পস্তায় !!
@
" ঐক্যটা হোক স্বপ্ন সবার, পৃষ্ঠা নং ১১"
( কপিরাইট সংরক্ষিত )

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( মধ্যপ্রদেশের শাহপুরে জলের জন্যে হাহাকার, কড়া রোদে ফাটছে মাটি  ) 

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি











@
রৌদ্র কড়া ফাটছে জমিন, জমিন ভরা বালি।
শাহপুরেতে জলের সংকট কলসি লোকের খালি।।
পশু পাখির শুকাচ্ছে বুক ডাকছে হয়ে হন্যে।
প্রশাসনটা দায়ী সেথা জলকষ্টের জন্যে।।
জলকষ্টে মরছে মানুষ, মরছে পশু পাখি।
নেত্রী নেতায় নিচ্ছে না খোঁজ ! পাগল ওরা নাকি ?
শুকাচ্ছে জল কুয়োর ভেতর, কুয়োতে জল ভাসেনা।
গরম হাওয়া বইছে সেথা বৃষ্টি যে আর আসেনা।।
জলের জন্যে ঘুরছে মানুষ উঠলো ছবি ভেসে।
শাহপুরেতে প্রশাসনের ঘুমটা ভাঙল শেষে।।
গাঁয়ের মধ্যে আসছে পানি এসপি ডিসি জানান।
নেত্রী নেতা ঘুমে কেনো ?
  প্রশ্ন উঠলো নানান।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে
  "দৈনিক ছড়া সংবাদ আসাম ")
DSPP- 9.27/05/2018


দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভয়াবহ বন্যার কবলে শ্রীলঙ্কা, ভেঙ্গে পড়ল শতাধিক বাড়ি, হত ২১ ) 

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি












@
শ্রীলঙ্কাতে শঙ্কার হাওয়া বন্যা বড় এলো।
বাড়ি লোকের রয়নি খাড়া !
  ভেঙ্গে পড়ে গেলো।।
হাজার হাজার মানুষ সেথা হচ্ছে গৃহ হারা।
বৃষ্টির মধ্যে ত্রাণ শিবিরে কষ্টে আছে তারা।।
একুশ মানুষ মরল ডুবে উদ্ধার হলো লাশ।
নিখোঁজ আরো অনেক মানুষ খবর এলো খাস।।
ক্ষেতগুলো সব যাচ্ছে পচে দুঃখে চাষি কাঁদে।
বলদ গরু পশু পাখি পড়লো বড় ফাঁদে।।
বৃষ্টি ভারি হচ্ছে সেথা, বৃষ্টি যে আর থামে না।
আকাশ বেজায় হচ্ছে কালো ! সুয্যির আলো নামে না।।
উদ্ধারকার্য চলছে সেথা নামলো সেনা জলে।
ত্রাণগুলো সব হচ্ছে দেয়া মন্ত্রী বেটায় বলে।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে
  "দৈনিক ছড়া সংবাদ আসাম ")
DSPP- 5.28/05/2018


শুক্রবার, ১৮ মে, ২০১৮

অশিক্ষিত বলদ আমি

  ।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C) Image:ছবি















ধোড়া বলে নদীকে,
ধাঁধা একটা বলতে পারো
চলে নিরবধি কে ?
নদী উঠে বলে যে,
অশিক্ষিত বলদ আমি
যাইনি কোনো কলেজে !
( ঐক্যটা হোক স্বপ্ন সবার,  পৃষ্ঠা নং ১৩ )

বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

লিমেরিক


  ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।



শিলচরেতে ঘুরছি এখন বৃষ্টি হচ্ছে ভারি,
রাস্তার মধ্যে জমছে কাদা আটকে আছে গাড়ি,
আকাশ কালো গোটা
তুফান হবে মোটা ? 
এ জিনিসটাই ভেবে লোকের মুখটা হচ্ছে হাড়ি ! 
@
১০/০৫/২০১৮

সোমবার, ৭ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( তুরস্কের আঙ্কারায় আশ্চর্য ঘটনা !
 মাত্র ৯ মিনিটের ভারি বর্ষণে বন্যা,
ভেসে গেলো দেড় শতাধিক গাড়ি  )

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি




















@
য়টা মিনিট বৃষ্টি হলো বন্যা এলো মোটা !
গাড়ি বাড়ি যাচ্ছে ভেসে শহর ডুবল গোটা !!
আঙ্কারাতে ঘটলো যা তা স্বপ্নের মতই লাগে !
এমন রকম ঘটনা যে কেউ দেখেনি আগে !!

উদ্ধারকার্যে নামল সেনা মানুষ ভাসছে জলে।
কোথাও ঘর ভাংছে বাড়ি মন্ত্রী এসে বলে।।
হয়নি কেউ তায় হতাহত খবর গেলো পাওয়া।
মানুষ ভয়ে ভাগছে সেথা শঙ্কার এলো হাওয়া।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-5.07/05/18


রবিবার, ৬ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( চারদিন ধরে অবিরাম  বর্ষণ ও ঝড়ে বিপর্যস্ত রাজ্য অসম  ) 

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি


















@
চারদিন ধরে বৃষ্টি ভারি বইছে হাওয়া ঝড়ো।
নদী খাল সব উঠছে ফুঁসে শঙ্কা জাগে বড়ো।।
রাস্তার মধ্যে জমছে জল যে রাস্তায় কাদার জ্বালা।
ঝড় তুফানে কারো বিপদ উড়ছে ঘরের চালা।।
কোথাও ঝড় বইছে হাওয়া বিপদ সীমা ছাড়ি'
কোথাও ঝড় ভাঙছে গাছ যে ভাঙছে লোকের বাড়ি।।
বৃষ্টির মধ্যে হাঁটছে মানুষ পিছলা রাস্তা ঘাটে।
আকাশ বেজায় হচ্ছে কালো বেঙ্গে ডাকে মাঠে।।
বৈদ্যুতিক লাইন ছিন্নভিন্ন ডুবছে গ্রাম যে আঁধারে।
বাথানেতে রুদ্ধ পশু ! নামতে মাঠে বাধা রে।।

বৃষ্টি ভারি ঝড় তুফানে ক্ষতি লোকের নানা।
ত্রাণটি লোকে পাচ্ছে কিনা খবর যায়নি জানা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-1.05/05/18