“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
শতদল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শতদল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

ম নী ষা -২৮


(প্রিয়তমার উদ্দেশ্য একটা গদ্য )
 




 

এতকাল কেবল তোমাকে নিয়ে
বিষাদের কবিতা লিখছি ।
এখন তোমার আনাগোনার সাথে সাথে
পাল্টে যাচ্ছে আমার বাচন
সকালবেলার তোমার ভাল থাকার ম্যাসেজ
ভাবনার অন্য আকাশে নিয়ে যায় ।
মনীষা পাল্টে যাচ্ছে সময় -শরীর
ঊল্টপাল্টা ভাবনা ।
এখন আমার স্বপ্নে স্বপ্নে তোমার ছবি
নিদান পক্ষে দুপুর বেলা তোমার একটা ফোন ।
এভাবে চলছে দিনের পর দিন
এসব হিসাব হীন সময়ে এগিয়ে আছি ।
তোমার সাথে দীর্ঘ দিন ছুটাছুটি ।
এবার কেবল প্রার্থনা বিরতির ।

মনীষা -২৫






নতুন বন্ধুরা লিখ আজ , জীবন ভোরের গান
এখন সময় তোমার আমার , লিখ রাখ ---
সব ইতিহাস ----
এইখানে সব প্রেম
শীতের কুয়াশা হয়ে নামবে
পাতার শিশিরে গুনব
তোমার ভালবাসার বিন্দু

মনীষা
এখন ঘুমায় মধ্যরাত
ভোর হয়ে যাবে সময়
সকালে আবার দেখা হবে।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

একা মিছিলের পথ

শুরুর  লেখাটি তুলে দিলাম শতদল আচার্যের লেখা কবিতা

যুদ্দ নয় শান্তি চাই
এরকম এক মিছিলের মাঝে
প্রায়ই হেঁটে যাই,কখন
অফিসের যেতে কিংবা ঘরে ফিরতে

একদিন ও মিছিলের মানুষকে দেখিনি
কেবল দেখিছি মিছিল ।

পুরানো শব্দ উচ্চারণে শ্লোগানে
হয়তো মিছিল হেঁটে যায় ।

মিছিল কি মানুষ হয় ?

মিছিল প্রতিদিন আমারই
অন্নের সন্ধানে , আমার একার
হেঁটে যাওয়া ।