একটানা চেয়ারে বসে বই-পত্তর খাতা-কলম ঘেঁটে আরও একটা রাত বিনষ্ট হোক চাইনা আমি আজকে । আমি টেবিলে অথবা ঘরের ছাঁদে উঠে বসতে পারি। আমি প্রতিরাত্রের মত নিচের দিকে না চেয়ে আকাশমুখি হতে পারি যেমন বৃক্ষেরা সব দাঁড়িয়ে আছে, দেখে নিতে পারি মহাশূন্য কোন পথে হয়েছে সুনীল, সুরের নিস্তব্ধতা ক্রমাগত কিভাবে জমাট বেঁধে গড়েছে এক একটি আকাশ, জ্বলজ্বল তারা এবং কৃষ্ণ-গহ্বর। ... ... আমার একঘেয়ে গেরস্থালি প্রসারিত করে মালিকানা বাড়িয়ে দেই ভোরের হওয়ায় কিংবা ঐ সদ্য ফোঁটা কুসুমে পল্লবে,আমার আয়না দেখার অভ্যেসকে বদলে নিয়ে চোখ মেলে বসে থাকতে পারি সাগরের পাশে।এখন আমি কোন সুদর্শনা নারীর কাছে নতজানু নাহয়ে দেখে নেবো সব মাঠ কেমনে ফলায় ফসল।
হিলাল উদ্দিন লস্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হিলাল উদ্দিন লস্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
