“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
দেবাশ্রিতা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশ্রিতা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

বজ্রমেয়ে

।। দেবাশ্রিতা চৌধুরী।









লাশের স্তূপে স্বপ্ন লিখে যায় সভ‍্যতারা
মৃতের মহেঞ্জোদাড়ো হরপ্পা নাকি ইনকা!
মেঘের আড়ালে সে এক দেশ অগম‍্য 
আকাশবিমানের আজো অদেখা,
আরাধ‍্যের আবাহনে ইনটির কাপাকচায়
উদ্যত খড়গে দরিদ্র কৃষক কন্যা
অজান্তেই হয়ে যায় বজ্রকন‍্যা।
  
পূর্ববর্তী ছ'মাস অঢেল খাদ্যে সুস্বাস্থ্য
ভেবেছিলে জীবন আলোকময়
আসলে তুমি বলিপ্রদত্ত কাপাকচায়
আগ্নেয়গিরির রক্তাক্ত শিখর গন্তব্য
শ্বাসরোধে অথবা অগ্নির প্রখর উত্তাপে
মৃত্যু তোমার অবধারিত।নেশাচ্ছন্ন পশুর
মতো চলছো কেন?অতুলনীয় ভোজ‍্যে
ছিল নেশাদ্রব্য!!
লুলাইলাকোর বালক বালিকা তবুও
মমি হয়ে মরে বেঁচে ছিল, লেলিহান
বজ্রের অগ্নিবর্ষণে অকালমৃত
দেহটি ও তোমার পুড়ে ছাই।
ইনকার পূজ্য ইনটি তাজা প্রাণের
উপাচারে তৃপ্ত হতো কিনা সে খবর
কে রাখে বজ্রমেয়ে!!!
--------

* ইনকা--প্রাক কলম্বিয় সভ‍্যতা
ইনটি-ইনকার আরাধ্য দেবতা
* কাপাকচা--বিশেষ পুজোর অনুষ্ঠানে শিশুদের
  বলি দেওয়া হতো।
* লুলাইলাকো গ্ৰামের নাম।
     
          

বুধবার, ২ আগস্ট, ২০১৭

খেলা -- ১...২


     ।। দেবশ্রিতা চৌধুরী।।
(C)Image:ছবি

   





















         (১)

  ন্ড খন্ড টুকরোগুলো
    জুড়ে জুড়ে অবিকল
    চিত্র  ক‍্যানভাসে
    আবার টুকরো টুকরো
    ছড়িয়ে ছত্রাখান
    ফের জুড়তে বসা
    এ কেমন খেলা!!!!!
()
    জীবন বল যাপন বল
    ফুলের বাগান নয়তো মোটে
    বসন্তের দিন গুলো ছিল
    ফুলে প্রজাপতিতে
    মধুপের গুনগুন সুরে
    তোমাতে আমাতে ভরপুর
    এখন বসন্ত শীতের রুক্ষতা
    গ্ৰীষ্মের প্রখরতা হয়তো.........

বুধবার, ১৯ জুলাই, ২০১৭

অপরাজিতা

              
     ।। দেবাশ্রিতা চৌধুরী।।
 
(C)মৌসুমী পাল চৌধুরী

   

















মি অপরাজিতা আমি অবধ‍্য
   মৃত্যু ছুঁতে পারেনা ,গ্লানি ক্ষয় করেনা
   নীল আকাশে ভেসে থাকা
   একখণ্ড মেঘের মতো
   স্বাধীন সত্ত্বা আমার।
  সাগরের বুক থেকে উঠে আসা
  অমৃতময়ী আমি
  ঢেউয়ের সাথে ভেসে আসি
  অমৃতকুম্ভ হাতে
  চামুন্ডারূপিনী অসুরবধে বারবার
   মৃত্যুদণ্ড দিতে কাঁপাই ভূলোক দ্যুলোক।
  আমি বন্ধনহীন, স্বেচ্ছায় গ্ৰন্থিত হয়ে
  কখনো আটপৌরে মাতৃরূপে ,সহোদরা
   রূপে,জায়া রূপে কন‍্যারূপে আপন
   আনন্দে আপনি মাতোয়ারা।
   আমি অপরাজিতা, আমি গর্বিতা
          আমি নারী.......