“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
শমীক চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শমীক চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

সং মশাল

II শমীক চৌধুরী  II




(C)Image:ছবি





















যাবতীয় ভালো লাগা
নিমেষে বিষাক্ত হতে পারে..
মুহূর্তে ভেঙ্গে যায়
গডে উঠা সাম্রাজ্য

কোলাহল স্তিমিত হয়
শোকসভা পালনে..

মোমবাতি আজ
প্রতিবাদী স্মরণের অঙ্গ..

আজ আর দেখা যায় না
জঙ্গলে  জোনাকি...
জ্বলে না পতঙ্গের রং মশাল...

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

বচ্ছর দুই পরে

শমীক চৌধুরী

মুহূর্ত নিয়ে-
বেঁচে থাকা ভালো
প্রহর থেকে।
মুহুর্তের আনন্দ-উল্লাস
শোক-দুঃখ
প্রহরে স্মৃতি হয়ে যায়। 

এসো, আজ বসে মুহূর্ত গুনি-
কত মুহুর্তে প্রহর হয় ?
না, এখন আর তা
কেউ গোনে না।

বিগত দুই বছর
অনেক মুহুর্তের
কাটাকুটি খেলার ফল।
কেউ কোনাকোনি রেখা
টানতে পারে নি।

বুধবার, ২৩ মার্চ, ২০১৬

|| ভাঙ্গা গড়া ||

।। শমীক চৌধুরী ।।

(C)Image:ছবি


















এ কোন ধ্বংস স্তুপ সারিয়ে
গড়ে তুলছো তুমি অট্টালিকা
জানো না ? এই ধ্বংস স্তুপ
এর আগে বিশাল এক -
অট্টালিকা ছিল।


চেয়ে দেখো ভালো করে
প্রত্যেকটি ইট সুরকির
গায়ে ধ্বংস তার স্বাক্ষর
রেখে গেছে।

বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬

নিওন বাতি, বাদুড় আর সুচের ডগার মাটি

|| শমীক চৌধুরী ||
(C)Image:ছবি
















আজ ও শহরের নিওন বাতির উপরকার অন্ধকারে
বিশালকায় বাদুড় পাখা মেলে।
দূরে থেকে কাছে শো শো শব্দে পাক খায়-
শীতের রাতে আরো ঠান্ডা হওয়া ছড়িয়ে দেয়।

সুচের ডগার উপর কার মাটির দখল নিয়ে
কুরুক্ষেত্র হচ্ছে হরদম লঘু থেকে গুরুতর

নিওন  বাতির উপরকার বাদুড়েরা  পাক খায়
আর   ছড়িয়ে দিয়ে যায়   ঠান্ডা হওয়া...

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

সামাজিক মাধ্যম


|| শমীক চৌধুরী ||












অর্কুট দিয়ে শুরু
স্ক্র্যাপ করেছ গুরু!
বেশ চলছিল
এলো ফেস বুক
অল্প পরে টুইটার !!
বন্ধু থেকে ফোলোআর
গ্রুপ হয়ে পোস্ট।
মনোমত হলে ফুলঝুরি
চরকির ফটফটি মন্ত্যব।


এখন হওয়াটস আপ
আরে বাপ রে বাপ।
সকাল সন্ধ্যে , দুপুর বিকেল
রাত্রি, মধ্যরাত, ঊষা
এলার্ম ফেল-
হওয়াটস আপ আছে জেগে
৩৬৫, ২৪x৭।

স্কাইপ আর মেসেঞ্জার
একই দু:খ বলে যান।

এদিকে আরো দুঃখ
সামাজিক মাধ্যমে
গৃহকর্ত্রী অবহেলিত।
কার ঘাড়ে কটা মাথা ?
তবু গজা ভয় পায়না সাজা।
বোকা হ্যান্ডসেটটি থেকে
মাথা হয় না সোজা।

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

শ্বাস: হওয়া আর অক্সিজেন

|| শমীক চৌধুরী ||

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একটি দীর্ঘ শ্বাসে কতটা হওয়া থাকে ?

বা একটা দীর্ঘ নিঃশ্বাসে !
মেপে তা কেউ দেখে না
শুধু নাড়ি দেখে হাসপাতালে।
কম বেশি হলো কিনা অক্সিজেন -
বেশি জ্ঞানীরা মাথা ঘামান।
কমাতে হবে শ্বাস -প্রশ্বাস...


গুনে গুনে এবার শ্বাস ফেলা।

বুধবার, ১৩ মে, ২০১৫

ব্যতিক্রমী অপেক্ষা

||শমীক চৌধুরী ||















ব্যতিক্রমী কলসি ফুটো হলে
ছড়িয়ে পড়ে অন্যধারা চারপাশে |
ফুটপাতে জমাট বাধে চাপ চাপ।
নির্বাক ,বিমূঢ় প্রতক্ষদর্শী সব
সংবিত ফিরে পেলে করে রব ।


আরেক জীবন বিঘ্নিত হয়।
আর -
তার সাথে আরো অনেক জীবন।
ব্যতিক্রমী ধারা থেমে থাকে না ,
যা আজকের মত স্তব্ধ হলো; তার কোলাহল
ছড়িয়ে পড়ছে চারপাশে , দূরে দূরান্তে।
তরঙ্গ হয়ে ফিরে আসার অপেক্ষায় -

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

অপরিচিত- (বদ)নাম !



(C)Image:ছবি




















|| শমীক চৌধুরী ||

একটি অপরিচিত নাম আর তার সাথে কিছু প্রতিশ্রুতি,
অনেকের মতে এই নাম আর বাকি বদলাবে গতি !
হিসেব- নিকেশ- যুক্তি- তক্ক- সহমত- বিরোধ,
নিন্দা- বন্দনা- আলোচনা- বিশ্লেষণের প্রতিরোধ ;
হয়ত সময়ের কাঠামোতে বাঁধা থাকবে জমা খরচের
বা তার থেকেও সহজ কিছু হিসেবের মত।

দ্রুত গতির উত্থান থেকে ও কঠিন যথাস্থানে স্থির থাকা।
মেঘ- তারা- আড়াল- গ্রহ -উপগ্রহ- ছায়া- গ্রহণ ইত্যাদির মত
ফিরে ফিরে আসা সহজ নয় বারে বারে; পৃথিবী হিসেব রাখে।









মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

বহুমাত্রিক বার্তা


|| শমীক চৌধুরী ||
(C)Image:ছবি



























একটি প্রাকৃতিক দুর্বলতা
তার ক্যামেরা বন্দী দৃশ্য
মুহূর্তে ছড়িয়ে পড়ে আন্তর্জালে
এবং ভ্রাম্যমান দূরভাষ যন্ত্রে।
ক্ষণিকের দুর্বলতা পৌঁছে যায়
অচেনা অজানা দুর্গম স্থানে।


ধুম্রপান আর তার নির্গমনের মাঝে
এলকোহল অনাবশ্যক স্থান পেয়ে যায়
অবাঞ্ছিত প্রশ্রয়ে।
বাষ্প ঘনীভূত হয়।
বাকিরা যা ছড়িয়ে পড়লো
তা নিয়ে মেতে উঠে।