“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( বিহারের মোতিহারি জেলায় বাসে ভয়াবহ আগুন, হত ২৭ )

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)

















@
বাইকআরোহী বাঁচাতে যে বাসটি উল্টে বিহারে।
ভয়ংকর তায় আগুন ধরল মানুষ মরে কী হারে !
মর্মান্তিক এই দুর্ঘটনায় সাতাশ জনা হত।
চার যে আরো হাসপাতালে সারা শরীর ক্ষত।।

উদ্ধারকার্যে গ্রামবাসীরা দৌড়ে এলো ছুটে।
মৃতের সংখ্যা বাড়বে আরো সন্দেহ নেই মোটে।।
গ্রামবাসীরা আগুন নেভায় খবর এলো খাস।
শরীর কারো ঝলসে গেছে যায়নি চেনা লাশ।।

খবর পেয়ে এসপি ওসি দৌড়ে মাঠে এলো।
হতাহতের বাড়িঘরের হদিশ খোঁজে পেলো।।
আগুন কেনো ধরল বাসে ? প্রশ্ন উঠে নানান।
তদন্ত সব হচ্ছে শুরু এসপি ডিসি জানান।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-9.05/05/18

শনিবার, ৫ মে, ২০১৮

ফাঁকি

























।। সিক্তা বিশ্বাস ।।


তোমার সাথেই স্বপ্নের  ভিড় 
তোমার সাথেই খুনসুটির মীর ,
তোমাতে মিশেই স্বপ্ন দেখা ••••
এ যে জীবন-পর্বের সরল রেখা l
নীল আকাশে ভাসতে চাওয়া •••
এইটুকু সঙ্গ পরম পাওয়া ,
মাতাল নেশায় মত্ত হওয়া ••••
যেন স্বপ্ন ছোঁয়ার ঘূর্ণি হাওয়া l
অথচ !!!!!
জীবন জোয়াল কাঁধে চাপে !
এক থেকে এক ধারালো ধাপে !
তবুও আশার কিরণ মনের ফাঁকে •••
চেষ্টা শুধু ছোঁয়া স্বপ্নটাকে •••
ঝুঁজতে ঝুঁজতে সবুজ পাতা পীত বর্ণ !
আবেশের কাল চূর্ণ - বিচূর্ণ  !
বাস্তবতার জোয়াল  নিয়ে
সব স্বপ্ন যায় যে কোথা হারিয়ে !


বৃত্তান্ত

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি












নীলার বুকে সবুজ দেশ
মেঘমেয়েতে এলোকেশ
ঘূর্ণি ওঠে বেশ।
ঘোড়াঘুড়ি ছুটছে ফাঁদে
শিশুর ভেতর শিশু কাঁদে
শূন্য অবশেষ।
এ'বুক থেকে ও বুক দেখি
মিশছে যতই দৃশ্যরেখি
অনুভূতির রেশ।
ঘুরঘুর করা বুকের ছাদে
ভাবুকশিশু ভাবনা তা দে'
শূন্যকালোয় শেষ।


বুকের ভেতর

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি









কোনো এক রাত বুকের ভেতর 
আঁধার স্বপ্ন সাজে,
ঘরের আশা স্বপ্ন যেমন
আকাশ কোলে দোলনা তেমন
তারার মতোই মাঝে;
মন বলে--
 
যতই আঁধার শূন্য
 
জানি, ফাঁকার ব্যথা ফাঁকে,
বাকি সব নীলে পাঁচন, মিথ্যে সাজ।
কোনো এক দিন বুকের ভেতর
অবুঝ আলোর খেলা,
সর্বনাশা মরণ যেমন
ভাববস্তুর আঘাত তেমন
বেলার পর বেলা;
মন বলে--
 
যতই আলো নেশা
জানি, বাঁচার ব্যথায় বাঁচে,
তবু রাতের বুকে রাতের কী কাজ !


অভুক্ত কবিতারা

।। অভীক কুমার দে ।।


(C)image:ছবি















অভুক্ত কবিতারা বর্ণ ধুয়ে হাঁড়ি চড়ায়,
সন্ধ্যায় উনুনের দিক- দিকে মিছিল
ফুটন্ত চাল
আঁশফাটা গন্ধে ক্লান্ত রাত
হাড়ের শব্দ শোনায়,
যদিও নিঃশব্দে ঘুমায় পৃথিবী।
যতই রাত নামে দিনের দিকে
একমুঠো পান্তায় অসংখ্য কবিতাঘুম,
একেকটি কবিতায় শরীর খোলা শব্দ
শব্দের হামাগুড়ি
ঘেমে যাওয়া বর্ণ
বেরঙের ঘাম
হাঁড়িতে জল ঢালে।
এসব দেখে সয়ে প্রতিদিনের উত্তাপ কমে যায়
তবু অভুক্ত কবিতায় হাড়ের শব্দ কমে না !


খেলাঘর

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










আকাশ আমার শুধু খেলাঘর,
দিনের আলোয় রাতের কালো মাখে,
এইটুকু সুখ।
মেঘেরা জানে, শূন্যতায় শুধু নীলের মায়া,
কোন রঙ নেই, বৃথা ওড়াউড়ি।
হয়তো ঝড়ো বাতাস হবে
সাথে কিছু চমক আর বৃষ্টি;
ফল সেই ভেজা মাটিবুক।

ছবি

।। অভীক কুমার দে ।।

Add caption










আকাশের গায়ে তুলোমেঘ জমতে দেখে
মনের মতো ছবি আঁকছিল চোখ,
মেয়েমানুষের ছবি।
কেউ বলে উঠলো--
মেয়ে মানুষ কেন ?
অন্য কিছুও তো আঁকতে পারতিস !
মনের চিত্রকর তখনও বাঁকা চুল আঁকছে
হাতের বাজুতেও দুটো কড়া বাকি...
শেষ টানের আগেই
কোটাঘর থেকে তুলোমেঘে সান্ধ্যছায়া,
ভেতর ছবিও ঘোলা হতে হতে অচেনা,
দু'ফোঁটা জল গড়িয়ে পড়তে দেখেছে চোখ।
তারপর বহুদূর নীল কালো হয়ে গেছে,
আকাশে তারাদের মিছিল আর চাঁদের মুচকি হাসি !


শুক্রবার, ৪ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভয়াবহ ধুলোঝড়, শিলাবৃষ্টি ও বাজ্রপাতে উত্তর ভারতে মৃত ১০৮ )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি












@
ধুলোঝড় ও বৃষ্টি শিলা বিপদ এলো দেশে।
বড় বড় গাছগাছালি খাড়া রয়নি শেষে।।
কোথাও বা কাঁপলো মাটি পড়ছে ঝরে বাজ।
কোথাও বা ভাংলো বাড়ি গরিব ফাঁদে আজ।।
বৈদ্যুতিক লাইন ছিন্নভিন্ন আঁধার নামে বড়।
গবাদি সব পশু সেথা ভয়েই জড়সড়।।

উত্তরপ্রদেশ রাজস্থানে শোকের এলো হাওয়া।
একশো আটটি মানুষ মরে খবর গেছে পাওয়া।।
ঘায়েল আরো অনেক মানুষ হাসপাতালে গেলো।
সেথায় এখন কাঁদছে মানুষ কষ্ট বড় পেলো।।

দেড়শো পশু মরলো তাতে বিরাট হলো ক্ষতি।
নেত্রী নেতা নামলো মাঠে মানবসেবায় ব্রতী।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-9.04/05/18