“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮

অক্ষয়


 ।। সিক্তা বিশ্বাস ।।











ভুল বোঝাবুঝি !?
এ যে মনের দায় ! সোজাসুজি !
যদি বলিস এড়িয়ে চলি !
তবে একি আমার একার দায় !? তাও বলি ,
শোন , নেই শুধু তোর একার মন ,
যে করেছে আমায় আপন !
আমিও তো কিছুই রাখিনি গোপন !
আর যদি বলিস শুধুই মান ---
এ ও যে কেবল তোরই দান !
জানেন শুধু ভগবান ।
তবে আজ শুধু কথা দিয়ে
 
যাবো সব বাঁধা এড়িয়ে !
থাকবো সাথে গণ্ডি পেড়িয়ে ,
রবো
  দুজনে আবার একই ফ্রেমে জড়িয়ে ,
যেথায় নাহি লয় ! আছে শুধুই প্রেমের জয় !
প্রমাণিত ভালোবাসা চির অক্ষয় ।


#ঝোড়োমেঘ#
     # ঝোড়োমেঘ সংকলন#
           শিলং - ৪ ।

সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

শূলে দেওয়া মানুষটির মতো


মূল অসমিয়া:রোশন আরা বেগম,
অনুবাদ: পার্থ সারথি দত্ত
(C)Image:ছবি












শূলে দেওয়া মানুষটির মতোই
লম্বা করে কেটে,বেঁধে ফেলে কর্কশ কথাটি
গোধূলির সূচনায় তিরের মতো
ছোঁ মেরে নেমে আসা
বৃষ্টির কয়েকটি ফোটা
             
এক শোষণে গিলে ফেলল
কচি পাতার গানের কলিগুলো
উঁচু দেহটি দিয়ে নেমে
কথাটি অন্ধকারে মিশে গেল
পুবে ভোরের ঈষৎ আলো উঁকি দেওয়া অব্দি
               
খালি বোতলটার কাছে মুখ থুবরে পড়ে থাকে
                  নেশাখোর দেহটি  
                              -------------





রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮

দূরত্ব

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি








নিজেই নিজের শত্রু
প্রচ্ছায়ায় আঘাত করি
ব্যথা হয়
উপশম খুঁজি না
খুঁজতে দেয় না ছায়া
ছায়া আর প্রচ্ছায়ার মাঝামাঝি 'আমি'
আমার জ্যামিতিক দূরত্বে।

প্রেমিক

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি























খন সবাই বর্ষা ভেবে ভিজে যেতে চেয়েছিল
ঠিক তখন তোমাকে নত হতে দেখে
একটা বটবৃক্ষের সার থেকে শেকড় ছাড়তে দেখেছি,
দেখেছি তুমিও আমাকে মেঘ মনে করো, 

বাতাসে ভাসাতে চাও,
টলতে টলতে কিছু ফাঁপা তুলো আমি 

স্বপ্ন আকাশ চিনেছি তোমার বুকে;
তুমি ধুকপুক করেছো বারকয়েক
যখন সবাই বর্ষা ভেবে ভিজে যেতে চেয়েছিল
ঠিক তখন আমি নত হতে চেয়েছি তোমার কাছে।
.
বটবৃক্ষের সার থেকে যদি খুঁজে দেখো
সব আমি তোমাতে মিশেও বর্ষা হতে জানি।

শব্দের দেশ

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










তোকে মনে করলেই মনে হয় চাহিদার স্রোত,
ভেসে আসছে ক্ষুধার্ত শব্দ।
তুই তো জানিস বহুরূপী মন হলেও
চলতি সময় বৃষ্টিকাতর,
কল্পনায় ফসলের ঘ্রাণ আর মিশ্র- আলাপ;
তবু নিঃশব্দ মাঠের গোপনাঙ্গ ছুঁয়ে দেখছে
 
নষ্টকথার ধুলো।
মেঠো ইঁদুরের হেঁটে যাওয়া পায়ের ছাপ
মানচিত্র এঁকে যায় আনুমানিক,
'মন ক্ষত হয় গরম নিঃশ্বাসে।
অভাবের রাগ বলে ক্ষমতা চাই, কণ্ঠের ক্ষমতা,
বোকার মতোই হাসে শরীরের অচল ভিড়।

শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮

প্রেম বাহার



।। সিক্তা বিশ্বাস।।

তোমার জন্য তারা গোনা !
             ছাদের 'পরে আনাগোনা ....
                        রিংটোনের আশায় প্রহর গোনা 
কেবল জড়িয়ে থাকার একটু বাহানা .....
কর্মরত তবুও আনমনা সত্য !
                ছবিটি যে মনে চির জ্বলন্ত ....
                           তাইতে বারে বারে মনটি মোবাইল অন্ত ....
সবই যে লীলা ... মনের এই চির বসন্ত ....
পান থেকে চুন খসলেই মনটি ভার !
                        আলো কাঁটিয়ে শুধুই আঁধার !
                                    মান-অভিমানে মুখ বেজার !
তবুও মনের দাবি জোরদার !
  প্রতীক্ষারত আরও প্রহর হাজার .....


##ঝড়োমেঘ সংকলন ##
      2 - 2 -18 ইং ,
       শিলং l


মনের দুঃখে ঘুম আসেনা


(C)Image:ছবি



















 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

নের দুঃখে ঘুম আসেনা
অশ্রু ঝরে বালিশে।
মনের দুঃখে পাচ্ছি আজাব
দিচ্ছে রে হাত তালি সে।।

মনের দুঃখে হয়নি খাওয়া
কান্নায় আমি রত।
করব না আর ভুল অমনি
তওবা করি শত।।
@
( হাইলাকান্দি / আসাম )
০২/০২/২০১৮

ভিন্নতা


।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি












ক্তের রঙ তো ভিন্ন নয়
কিন্তু......
মানুষের মন মানসিকতা
এতো ভিন্ন কেনো?
কে হিন্দু,কে অহিন্দু
কে মুসলিম, কে অমুসলিম
এই রোগ অনেকের।
হোক সত্য, হোক অসত্য
কেউ কি সুস্থ মাথায় খোঁজে।
শুধু ঘেউ ঘেউ করে
অন্যের সাথে জুড়ি মেলাতে।
আগুনে ঘি ঢালা বর্তমান স্বভাব,
তবু ও হুঁশ হয়নি, কারণ জন্মান্ধ।
মুখে কুলুপ এঁটে কেউ দেয়নি
কারণ ওর বাক্ স্বাধীনতা আছে।
সমাজ অনেক মূল্য দেয়!
বাহ! কম কিসে আওয়াজ তোল।
আমরা সংখ্যায় মোটেই কম নই,
আর সইবো না অত্যাচার,জুলুম
এই মনোভাব নিয়ে প্রায় চলাচল।
---------------------------------------------
০২/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)