“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ মার্চ, ২০১৩

ছন্নছাড়া

                                                      ।।দ্বীপতনয় ঘোষ।।




















কলেজ থেকে ইউনিভারসিটি
প্রতিষ্ঠিত হওয়ার দৌড়ে
বন্দী এক নতুন ইমারতে 
বদলাল পরিস্থিতি বদলাল শহর। 
বদলাল না কিছু স্বভাব, বদলাল না কিছু জবাব।

আচ্ছন্ন হতে চাইছে মন, 
আঁকড়ে ধরতে চাইছে
কিছু ভুলে যাওয়া স্মৃতিকে। 
শুনতে চাইছে কিছু না বলা কথা। 
খুঁজছে কিছু হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি।

আশেপাশের মানুষগুলো 
যখন ব্যস্ত নিজেদের 
আঁখের গোছাতে, 
আমি তখন কবর থেকে 
অস্তিত্ব খোঁজার পথে।

বন্ধুদের ভিড় থেকে অনেক দূরে, 
মিথ্যে কথার জঞ্জাল সরিয়ে, 
দৈহিক সম্পর্কের জটিলতা এড়িয়ে,
মন চাইছে আজ একটু একা হতে।

ছন্নছাড়া ভাবনা আমার 
মেলছে মনে ডানা, 
তাই আবোল তাবোল শব্দ জুড়ে 
নষ্ট করছি সময়খানা।

(c) Picture: ছবি

মহীয়ান


আঘাতের মৃতকোষ ঝরে বর্ষায়

দিনান্তে নিবিড় হওয়া কবি ধরে রাখে জল

নেহাত বৃষ্টি আসেনা...

অস্তাচল ভরে যায় রোদে

পরাভাব অভাবের রূপ নেয় বারবার

বাষ্পীভূত ঘাম ওড়ে পাখিদের সাথে...
ছুটন্ত হরিনের আদল নেয় গুলিবিদ্ধ মেঘ...

মিছিল



















কালের গর্ভে দিন, মাস, বছরের মিছিল
একটুকু ও রঙ বদলায়নি।
দিনগুলো একে একে যোগ দিচ্ছে মাসে, মাস বছরে...
আর বছর যেন মস্ত ব্যানারের পেছনে থাকা একমাত্র নেতা।

এমন অপ্রতিবাদি মিছিল আমি জন্মে ও দেখিনি।
তাইতো নেই কোন লাঠি চার্জ, কাঁদানে গ্যাস আর
ওয়াটার ক্যাননের নির্মম গুণ্ডামি।
আর মহাকালের ওই সদর দরজার তো চৌকাঠটি পর্যন্ত নেই,
পাছে মিছিলের ছন্দের না ব্যাঘাত ঘটে।

অথচ যে মেয়েটি দিনের ওই বেলাটিকে করেছিল
সবচাইতে সুন্দর, সূর্যের সাথে লুকোচুরি খেলেতে খেলতে,
আর যে ছেলেটি মাসের ওই দিনটিকে করেছিল
সকল দিনের সেরা, তাঁর মাকে একখানা শাড়ি কিনে দিয়ে,
কই তাঁদের তো ফিরতে দেখিনা মিছিল শেষে
নতুন আরেক বছর নিয়ে।

মিছিলের মাঝ থেকেই চুপিসারে বিদায় নেয় না বলে না কয়ে...
বছর ঘুরে বছর আসে, দিনেরা সব ভিড়ে মাসে।
ছন্দ শুধু ওইখানটাতেই।

আর ছন্দহীন শুধু আমরাই যারা খুঁজে ফিরি দিনের ওই বেলাতে,
মাসের ওই দিনটিতে নিজের ওই হারিয়ে যাওয়া প্রিয়জনটিকে।।


মোঃ মিফতাহ উদ্দিন
মাদ্রাজ, ৩/৩/২০১৩

বঞ্চন


                           ।।শুভদীপ দেব।।







কোটি কোটি কষ্টের ত্বক মিশে আছে শহরের পীচে...
ডানা মেলা আরেকটা বাদুড়...
আটকেছে সকালের তারে...
ষ্ট্রীট লাইট আলোর আশেপাশে আজকাল পোকা নেই...
এক পায়ের চপ্পল হারানোর মত
তোমাকে  হারিয়েছিলাম...
তারপর থেকে রোজ একদল
প্রতারিত ভিক্ষুক আসে বাড়ীতে...
আমার ঘরের সবজি কেটে ওরা উনকোটি দেবতার মুখ আঁকে...
ব্যাথা পায় না টেরেস কাটা দেহ
শুধু ভেতরে ভেতরে সময় কমে রিফিলের...


                                                                           






কেন



                                                ।। শুভদীপ দেব ।।



























তবু কেন সেদিকেই চোখ যায় যেদিকটা নীল
যেদিকটা চরাচরে নির্বাক
নদী ঘাটে অববাহে তবু কেন সম্মুখ ভুল
নিলাচল তবু কেন চেয়ে থাকে মানবীর বুকে
পাখিরাও নীড় খোজে নীলিমায়
সবই কেন পথ খোজে সীমানায়
তবু কেন পাটাতনে শেষ দাগ লেখা হয়ে থাকে
অপার দেউল কেন দোলা দেয় বনে
তবু কেন সবশেষে ডেকে নেয় কবিতার খাতা......


(c) Picture: ছবি

শনিবার, ২ মার্চ, ২০১৩

তোমায় দিলাম



 











বসন্তের গন্ধ যেমন গাছের নতুন পাতার সাথে মাখা...
তেমনই কোন এক অন্ধকারের আলতো আলোয়...
তোমার ছায়া এসে দাড়ায়...
জলরঙা কল্পনার মত তুমি
গোপনে গোপনে গাও শীত হারানোর গান...
আমার জড়িয়ে ধরা কালো
আমাকে সুখ দেয় অপার...
উদ্বেল হয়ে আমরা দুজন আবার ফিরি অবান্তরের মাঠে...
 

(c) Picture:ছবি

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

জীবন সিরাজ



                                                            ।। শুভদীপ দেব ।।





ঈশ্বর এর মত নীরব উন্মাদ এখন সিরাজ...
ওষুধ এর প্রভাবে জড়সড় স্মৃতিরা আর তাকে ক্লান্ত করেনা...
ধর্ম গোধূলিরা রোজ তাকে লক্ষ্য করিয়েছিল শ্মশানের চণ্ডাল...
তবুও কবর তৈরির আগে খবরে আসেনি তার আসল নাম...
জীবন মৃত্যুর জন্য দায়ি যে শহর তাকে আমি চিনি...
আমার শরীরেও বিষাদের সুখ ঢেলে ঢেলে সেই শহর তৈরি করছে...
একই গিরমিট...










(c) PIcture:ছবি

বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৩

মধ্যযুগ


                                                           অমিতাভ দেব চৌধুরী























আলোর জাহাজ এসে লেগেছিল ভোরের বন্দরে ।
শতেক পশরা তার । কেউকেউ কিনেছিল, কেউ
ফিরিয়ে নিয়েছে মুখ । কেননা তাদের স্বপ্নে ঢেউ:
ভিড়েছে বাণিজ্যতরী ।মাঝি তার শাদা ত্বক পরে ।

বাণিজ্যতরীর থেকে কিনে নিল যে সুসমাচার
সে বলল, ও জাহাজে আলো নয়, অন্ধকার শুধু ।
'অন্ধকার যুগ' লিখে লিখে বহু ভাবচোর মধু
করল ঘরে জমা ।অন্ধযুগ করে আলোর বিচার ।

আমি জানি, ও জাহাজে আলো আর ছিল লক্ষ গান
কেন না সে যুগ জানত কথা বলতে সুরে। তাই তার
কবিতায় সুর ছিল, সুর ছিল আখ্যানেও ।দ্বার
খোলা থাকত এমনকী অনুবাদ-পৃথিবীরও--- তান,

মীড়ের আকাশ-তলে । আমরাই গেছি ভুলে গাওয়া ।
সুরহীন আমাদের সেই শুরু অন্ধকার-বাওয়া ।

(c) Picture:ছবি