“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

মার্ঘেরিটায় ‘উজান’-এর গ্রীষ্মবাসর

।। বিদ্যুৎ চক্রবর্তী।।
           অবিশ্রান্ত বর্ষণসিক্ত এক সন্ধ্যায় গত ২রা জুলাই মার্ঘেরিটার শ্রী শ্রী রামঠাকুর মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল উজান সাহিত্য গোষ্ঠী, তিনসুকিয়া আয়োজিত সাহিত্য-সংস্কৃতিমূলক অনুষ্ঠান- ‘উজানের গ্রীষ্মবাসর’। স্থানীয় সংস্কৃতিপ্রেমী কয়েকজন ব্যক্তির ব্যবস্থাপনায় আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠান যথেষ্ট সাড়া জাগিয়ে তুলতে সক্ষম হয় বর্তমানে বাংলা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অনেকটাই স্তিমিত মার্ঘেরিটা অঞ্চলে।










            অনুষ্ঠানের শুরু হয় উজান সাহিত্য গোষ্ঠীর উদ্বোধনী সঙ্গীত – “শুভ কর্মপথে ধর নির্ভয় গান –“ দিয়ে। এরপর স্বাগত ভাষণ প্রদান করেন গোষ্ঠীর সভাপতি সুজয় রায়। তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষণে বাংলা ভাষা শিক্ষা ও চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
              এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বরচিত কবিতা পাঠ করেন সবিতা দেবনাথ ও মাধুরী ভট্টাচার্য। সঙ্গীত পরিবেশন করেন ঋত্বিকা মজুমদার, বিনায়ক সেনগুপ্ত, ডঃ তুহিনা ভট্টাচার্য, শীলা দে সরকার, অচিন্ত্য দেব, মিতালি মালাকার, বর্ণালি সেনগুপ্ত, শ্রেয়সী চ্যাটার্জি, কুমকুম ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সরকার ও দেবদুলাল গোস্বামী।
          কবিতা আবৃত্তি করেন বন্দনা আচার্য, আদিত্য ভরদ্বাজ, অঞ্জলি বসু, রিণ্টু ভট্টাচার্য ও শীলা ভট্টাচার্য।




















          নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী মৌবনী মজুমদার।মাঝে একটি কবিতা আবৃত্তি সহ বাংলা সাহিত্যের হাল হকিকত নিয়ে সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান বক্তব্য রাখেন চাবুয়া কলেজের বাংলার বিভাগীয় অধ্যাপিকা তথা গোষ্ঠীর সদস্যা সান্ত্বনা দেব সেনচৌধুরী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘অভিনন্দন জ্ঞাপন’ পর্ব। গোষ্ঠীর পক্ষ থেকে গামছা, স্মারক ও বাংলা বই উপহার দিয়ে অভিনন্দিত করা হয় মার্ঘেরিটা অঞ্চলে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কিশোর ঋষভ বিশ্বাস এবং অশীতিপর মৃদঙ্গবাদক কনক আচার্যকে।
            প্রতিটি গানের সঙ্গে তবলা সঙ্গত ও সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যুৎ চক্রবর্তী।
           তিনসুকিয়া শহরের বাইরে এমন মনোগ্রাহী এবং যথার্থ অনুষ্ঠান আয়োজনের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত শ্রোতা দর্শকেরা।

চোর বাবাজীর একী দশা


। ।  এম রিয়াজুল আজহার লস্কর । ।
(C)Image:ছবি










করলো চুরি রিক্সা ঠেলা
হাটে চালের গুদামও।
ধরা খেয়েই ডাণ্ডা খেলো
খেলো ওসির কোদামও। ।

চোর বাবাজীর একী দশা
‘ বর্গী ’ লেখা চামড়ায়।
জেলের মধ্যে কাটছে বেলা
দুষ্ট মাছি কামড়ায়। ।
——
( হাইলাকান্দি / আসাম )


শিশুর আশা

                   
          ।।       রফিক উদ্দিন লস্কর      ।।

 
(C)Image:ছবি






















পূর্বদিকে সূর্য উঠে,পাখিরা গায় গান আপনমনে,
শুনে সেই সুর ঘুম ভাঙে মোর, থাকিয়া নির্জনে।
কিছু নাহি খাই,করি হোটেল সারাই,কপালগুণে,
দুঃখ ব্যথা,মোর কত কিছু কথা,কেহ নাহি শুনে।
হোটেলে করি কাজ, মাইনে পাই তিনবেলা ভাত,
পরবে মিলে মাত্র গেঞ্জি প্যান্ট,উনুনে কাটে রাত।
গরীব বলে কতো কথা শুনি, হয় যদি ভুল ত্রুটি,
খেতে দেয়না ভাত, ভাগ্যে মিলে বাসি এক রুটি।
ভীষণ খিদে, করি গড়াগড়ি আর সইতে না পারি,
ভেবে পাইনি কিছু, দশ আঙ্গুলে পেট খামচে ধরি।
অশ্রু নিয়ে মাটিতে পড়ি,আমি দেই শুধু গড়াগড়ি,
একটু ভাত দাও না বাবু! উঃ! ক্ষুধার জ্বালায় মরি।
এগারো বছর বয়স আমার, তাই স্বপ্ন বুনি হাজার,
চলে যেতে ঐ দূর পাঠশালায়,মন চায় যে আমার।
দূর থেকে দাঁড়িয়ে দেখি,ছাত্রছাত্রীর আসা যাওয়া,
বদ্ধ খাঁচায় পক্ষী ছানা,গায়ে লাগেনি আজ হাওয়া।
মোর ইচ্ছে করে সব মানুষেরই আদর স্নেহ পেতে,
স্কুলে পড়ে শিক্ষিত আর বিবেকবান মানুষ হতে।।
________________________________________
০৪/০৭/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)

রবিবার, ২ জুলাই, ২০১৭

অব্যক্ত কথা

                        
                  
         ।।       রফিক উদ্দিন লস্কর      ।।
(C)অসমিয়া প্রতিদিন
 







বক্ষ ফাটে তবু কথা নাহি ফুটে, বিশাল পাহাড় ;
নামে ঝর্ণাধারা, একাকার হয় গায়ের সব হাড়।
বোবাকান্নায় হৃদয় ক্ষরণ, তবুও একরাশ আশা,
শোণিতধারা বহমান নদী, চাপা পড়া যত ভাষা।
আগ্নেয়গিরি, ধোঁয়াটে রঙ, বিবর্ণ সব ফ্যাকাসে,
বিকটগন্ধ চৌদিক মুখরিত করে হাওয়ায় ভাসে।
যত শেয়াল কুকুর দলবেঁধে এসে চামড়ায় টানে,
হয়নি ব্যথা নিথর দেহ, তবুও প্রাণে নাহি মানে।
কোথায় শ্মশান কবর! চাপাপড়া পাহাড়ের নীচে,
পাথরের পৃথিবী, জন্মমৃত্যু চক্র শুধু না'কি মিছে।
কঠিন পাহাড়, তার বক্ষ চিরে দেয় ঝর্ণার জনম,
তরু শাঁখে ফুল মেলে পাপড়ি, ধরে রাখে শবনম।
মগডালে বসে করে চীৎকার, করিতে উদরপূর্তি,
রুষ্ট মাটি, বিবর্ণ চোখ, সামনে দেখে ভীষণ মূর্তি।
---------------------------
 ০২/০৭/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)



বিদেশি ছেলে

ছেলে আমার বিদেশে থাকে
বাংলার ধার ধারেনা ;
হটর ফটর ইংলিশ চালায়
বাংলা সে আর বুঝেনা ।
বাংলা ভাষা শুনলে সে মুখে
তাচ্ছিল্যের রঙ ছড়ায় ,
নো নো বলে গোঁ গোঁ করে
ইম্পসিবল কিবা জড়ায় ।
আমায় বলে মাদার কাম'স
আমি কি আর বুঝি তা ?
বিশাল কলসে হাত গুঁজিয়ে
আমি তার খুঁজি থা ।
ছেলে আমার হেসেই মরে
পরাণখানি যায় দমকে ,
কি যে বলল "হটার ডুয়িং"
শুনেই গেল পিলে চমকে ।
ক'দিন পরে আমার বাবার
আইলো ভীষণ জ্বর ,
বাবা আমার ঠাণ্ডার তরে
কাঁপল ভীষণ থরথর ।
এক হপ্তা কিছু খেল না বাবায়
মরল বাবা অনাহারে ,
হট অটার চাইল সে কিবা
পারলাম না দিতে তারে ।
মরার পরে পাড়া পড়শি
বলল তার কথার মানে ,
গরম পানি চাইছিল সে
এটাই আজি আঘাত হানে ।